Monday, 28 September, 2026

চাঁদপুরে ৪ হাজার কেজি জাটকা জব্দ


চাঁদপুরে জাটকা নিরোধ অভিযানে মেঘনা নদী থেকে ৪ হাজার কেজি জাটকা জব্দ করেছে নৌ পুলিশ।

সোমবার (১৫ মার্চ) ভোর রাতে হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক গোলাম মো. নাসিমের নেতৃত্বে সদর উপজেলার বহরিয়া এলাকায় ওই অভিযান চালানো হয়।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, রাতে মেঘনা নদীতে টহল দেওয়ার সময় পাশের বহরিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় জাটকার এই বড় চালান ধরা পড়ে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

এদিকে পৃথক অভিযানে আরও এক হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সদস্যরা। এসময় একটি পিক-আপও জব্দ করা হয়। এই ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

এ নিয়ে গত এক মার্চ থেকে আজ সকাল পর্যন্ত ৬ হাজার কেজি জাটকা, ৩২ লাখ মিটার জাল এবং ইঞ্জিনচালিত ৩০টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। একই সঙ্গে ৮০ জন জেলেকে আটক করা হয়েছে।

জাটকা সংরক্ষণের মার্চ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত এই দুই মাস জাটকা শিকার, বিক্রি, পরিবহন এবং মজুত নিষিদ্ধ করেছে সরকার।

0 comments on “চাঁদপুরে ৪ হাজার কেজি জাটকা জব্দ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ