Tuesday, 08 September, 2026

ইলিশ ধরা পড়ছে সাগরের মোহনায় বেচাকেনা চাঁদপুর ঘাটে


চাঁদপুরের পদ্মা-মেঘনায় দেখা মিলছে না তেমন ইলিশ কিন্তু চাঁদপুর মাছঘাটে প্রতিদিন হাজার হাজার মণ ইলিশ কেনাবেচা চলছে।

ইলিশের বেশির ভাগ আসছে নোয়াখালীর হাতিয়া, ভোলার চরফ্যাশনসহ সাগর অঞ্চল থেকে।

মাছঘাটের ব্যবসায়ীর কয়েকজন জানান, চাঁদপুরের পদ্মা ও মেঘনায় তেমন ইলিশ ধরা পড়ছে না। চাঁদপুর ঘাটে যেসব ইলিশ দেখা যাচ্ছে, তা নোয়াখালীর হাতিয়া, ভোলার চরফ্যাশনসহ সাগর অঞ্চল থেকে আসা।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

সুগন্ধি চাল রপ্তানির কোটা এক লাফে ৫০% কমাল সরকার: যুক্ত হলো ১০ শর্ত
অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার। চাল রপ্তানিতে ১০টি বাধ্যতামূলক কঠোর শর্ত আরোপ বাণিজ্য মন্ত্রণালয়ের

দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, সার্বিক খাদ্য নিরাপত্তা সুসংহত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে সুগন্ধি চাল Read more

ইলিশের মৌসুম শুরুতে চট্টগ্রাম ও কক্সবাজার থেকেও প্রচুর ইলিশ কিছুদিন আগে এখানে এনে বিক্রি করা হয়।

মাছঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল খালেক মাল বলেন, প্রচুর  ইলিশের আমদানি আছে। প্রতিদিন ৫ থেকে ৭ হাজার মণ ইলিশ আসছে।

চাঁদপুর ঘাটে এখন এক কেজির ইলিশ এক হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ থেকে সাড়ে ৯০০ টাকায় কেনাবেচা চলছে।

সবে মাত্র ইলিশের মৌসুম শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে চাঁদপুর-মেঘনায় দেখা মিলবে পদ্মার ইলিশ ।

0 comments on “ইলিশ ধরা পড়ছে সাগরের মোহনায় বেচাকেনা চাঁদপুর ঘাটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ