Wednesday, 07 October, 2026

ফুলবাড়ীতে শস্য কর্তন অনুষ্ঠানে কৃষি সচিব


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় কৃষি বিভাগের সম্ভাবনা প্রদর্শনী, শস্য কর্তন ও কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মে) দুপুরে দাসিয়ারছড়ার ডিজিটাল ইমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার মিলনায়তনে কৃষক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম।

এসময় স্থানীয় কৃষকদের সঙ্গে বিলুপ্ত ছিটমহলে কৃষির ব্যাপক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন এবং কৃষকদের সিড ড্রয়ার বিতরণ অনুষ্ঠানে চাবি হস্তান্তর করেছে।

আরো পড়ুন
প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

আগামীকাল মধ্যরাত থেকে মেঘনায় ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরা নিষিদ্ধ
আগামীকাল মধ্যরাত থেকে মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ: ৪২ হাজার জেলে পাবেন ভিজিএফ চাল

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণে আগামীকাল বুধবার মধ্যরাত থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব Read more

এ সময় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আসাদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাস প্রমুখ।

পরে দাসিয়ারছড়ার বালাতাড়ি গ্রামের কৃষক নুর আলীর সুপারি বাগানে ঝালচুই গাছ, মাছ, আলু ও গোলমরিচ গাছের চারা রোপণ কাজের উদ্ধোধন শেষে কৃষকদের বিভিন্ন বুথ পরিদর্শন করেন।

0 comments on “ফুলবাড়ীতে শস্য কর্তন অনুষ্ঠানে কৃষি সচিব”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ