Friday, 25 September, 2026

যমুনায় দেখা মিলল ৮৬ কেজি ওজনের বাগাড় মাছ


পাবনায় যমুনা নদীতে জেলের জালে ৮৬ কেজি ওজনের একটি বাগাড় মাছ  ধরা পড়েছে। বিশাল আকৃতির মাছটি শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় পাবনা শহরের আব্দুল হামিদ রোডস্থ সোনালী ব্যাংকের সামনে নিয়ে আসা হলে ভিড় করেন উৎসুক জনতা।

মাছটি বিক্রি করতে নিয়ে আসা শফিউদ্দিন আহমেদ জানান, মাছটি পাবনার বেড়া উপজেলার যমুনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছিল। তিনি বেড়া থেকে কিনে পাবনা শহরে নিয়ে এসেছেন।

মাছটি এখানে আনার পর ক্রেতার চেয়ে উৎসুক মানুষ বেশি ভিড় করছেন। ৮৩ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে। এক লাখ ১০ হাজার টাকার কমে মাছটি বিক্রি করবেন না। মাছটি কেজি হিসেবে বিক্রির জন্য চাপ দিচ্ছেন অনেকেই।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

উপযুক্ত দামে কেনার মতো কোনো ক্রেতা না পাওয়া গেলে তিনি মাছটি কেটে কেজি হিসেবে বিক্রি করবেন।

তিনি বলেন, মাছটির ওজন প্রায় ৮৬ কেজি। মাছটি বিক্রি করার জন্য উপযুক্ত স্থান হিসেবে পাবনা শহরে নিয়ে এসেছি।

প্রথমেই আমি হামিদ রোডে নামিয়েছি যাতে সর্বস্তরের মানুষ মাছটি দেখতে পায়।

মাছ দেখতে আসা রফিকুল ইসলাম ও শামসুদ্দিন জানান, এত বড় মাছ এর আগে পাবনা শহরে দেখা যায়নি।

মাছটি খেতে খুব সুস্বাদু হবে। আমরা মাছটি যৌথভাবে কেনার চেষ্টা করছি। উপযুক্ত দাম দিয়ে কিনে আমরা সবাই ভাগ করে নেব।

পাবনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, প্রতি বছরের মতো এ সময়ে নানা প্রজাতির মাছ সাগর থেকে নদীতে ভেসে আসে।

যমুনার বিভিন্ন পয়েন্টে পানির গভীরতা থাকায় সেখানে আশ্রয় নেয় বড় বড় মাছ। সেসব মাছ ধরা পড়ে জেলের জালে।

সূত্রঃ পাবনা সমাচার

0 comments on “যমুনায় দেখা মিলল ৮৬ কেজি ওজনের বাগাড় মাছ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ