Wednesday, 14 October, 2026

রায়পুরে জাল-নৌকাসহ ৪ জেলে আটক, জরিমানা


লক্ষ্মীপুরের রায়পুরে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিসারের যৌথ অভিযানে প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ইঞ্জিন চালিত ১৩টি নৌকা ও ৪ জেলেকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) ভোর রাতে উপজেলার মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

রায়পুর উপজেলা কোস্টগার্ড পূর্বজোনের কমান্ডেন্ট অফিসার মোঃ মামুনুর রশিদ জানান, ভ্রাম্যমাণ আদালত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ধারায় গ্রেফতারকৃত ৪ জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আরো পড়ুন
ইউটিউব দেখে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ: সফল পাবনার শিমুল
ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ

চাকরি ছেড়ে হাঁসের খামার গড়েছিলেন। কিন্তু হঠাৎ ছড়িয়ে পড়া মারণ রোগে সব হাঁস মারা যাওয়ায় চোখের সামনে শেষ হয়ে যায় Read more

কেন কমছে বাংলাদেশের ইলিশ (Ilish/ Hilsha) ? গতিপথ পরিবর্তন ও সংকটের কারণ এবং সমাধান
কেন কমছে রূপালী ইলিশ? পরিযায়ন পথের পরিবর্তন ও সংকট মোকাবিলার উপায়

বাংলাদেশের জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং খাদ্য নিরাপত্তার এক অবিচ্ছেদ্য অংশ আমাদের জাতীয় মাছ ইলিশ। বৈশ্বিক ইলিশ উৎপাদনের প্রায় ৭৫ শতাংশই Read more

জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া আটককৃত ইঞ্জিন চালিত ১৩টি নৌকা উপজেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মেঘনা নদীতে কারেন্ট জাল ও জাটকা নিধন রোধে অভিযান অব্যাহত থাকবে।

0 comments on “রায়পুরে জাল-নৌকাসহ ৪ জেলে আটক, জরিমানা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ