Monday, 28 September, 2026

করোনাকালে দেশে খাদ্য সংকট হবে না: কৃষিমন্ত্রী


বোরো ধান ঠিকভাবে ঘরে তুলতে পারলে করোনাকালে দেশে খাদ্য নিয়ে কোনো সংকট তৈরি হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে বোরো ধান কাটা পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরে হারভেস্টারের মাধ্যমে হাওরের ধান কাটার অনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

তিনি বলেন, গত বোরো মৌসুমে ধানের ভালো উৎপাদন হয়েছিল, কিন্তু আউশ-আমন মৌসুমে দফায় দফায় দীর্ঘস্থায়ী বন্যা ও অতিবৃষ্টির কারণে উৎপাদন অনেক কম হয়েছিল। তবে অতীতের যেকোনো সময়ের চেয়ে এ বছর ধান-চালের উৎপাদন বাড়ানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, ‘মহামারি করোনাকালে খাদ্য নিয়ে মানুষকে যাতে আতঙ্কে থাকতে না হয়, খাদ্যের যাতে কোনো অভাব না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জোরালোভাবে কাজ করছে।’

অনুষ্ঠানে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আসাদুল্লাহ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 comments on “করোনাকালে দেশে খাদ্য সংকট হবে না: কৃষিমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ