Saturday, 10 October, 2026

নাচোলে আমন চাষে ব্যস্ত কৃষকেরা


বৃষ্টির পানিতেই আমন ধানের আবাদ শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কৃষকেরা। আমন চাষে দিনরাত ক্ষেতে ব্যস্ত সময় পার করেছেন তারা।

জানা যায়, চলতি আমন মৌসুমের বীজচারা ভাল হওয়ার সুবাদে ও আষাঢ় মাসে একটানা বেশ কয়েকদিনের বৃষ্টি হওয়ায় কৃষকরা আগাম আবাদ শুরু করেছেন। অন্যান্য বছর কৃষকরা আষাঢ় মাসের ২০ তারিখের পর আমনের চরা রোপণ শুরু করে থাকেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর নাচোলে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ১৫৫ হেক্টোর। সার, কীটনাশক ও সেচ সুবিধা পর্যাপ্ত থাকলে এবছর আমনের ভাল ফলন হতে পারে বলে কৃষকরা আশা করছেন।

আরো পড়ুন
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!

চাপাইনবাবগঞ্জের অফ-সিজন আমের বাজারে লেগেছে পরিবর্তনের হাওয়া। গত কয়েক বছর ধরে কেজিতে ৩০০-৪০০ টাকায় বিক্রি হওয়া কাটিমন আম এখন ১৫০-১৮০ Read more

প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

নাচোল সদর ইউনিয়নের হাঁকরইল গ্রামের কৃষক আব্দুল কাদের জিলানী জানান, বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে রেহায় পেতে ও গভীর নলকূপের সেচের খরচ বাঁচাতে কৃষকরা বৃষ্টির পানি জমিতে বেঁধে রেখে আগাম আবাদ শুরু করে দিয়েছেন। এতে করে সেচের খরচসহ শ্রমিকের উচ্চ মজুরিও বাঁচছে।

সূর্যপুর গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, আগাম আবাদ শুরু করাতে পাওয়ার টিলারের ও শ্রমিকের সংকট থাকে না এবং গভীর নলকূপের সেচের খরচও বেঁচে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহাম্মেদ জানান, জেলার বরেন্দ্র অঞ্চলখ্যাত নাচোলের কৃষকরা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপসহ ব্যক্তি মালিকানাধীন অগভীর নলকূপের সেচের উপর নির্ভরশীল। কিন্তু চলতি মৌসুমে আগাম প্রচুর বৃষ্টিপাতের ফলে আষাঢ় মাসের বৃষ্টির পানি জমিতে বেঁধে আগাম আবাদ শুরু করে দিয়েছেন কৃষকরা।

0 comments on “নাচোলে আমন চাষে ব্যস্ত কৃষকেরা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ