Monday, 28 September, 2026

যমুনায় ধরা পড়লো এক লাখ ৩৭ হাজার টাকার বাগাড় মাছ


যমুনা নদীতে ধরা পড়লো ১১৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ।

শনিবার রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের বাহাদুরাবাদ নৌ থানা পয়েন্টে যমুনায় জেলেদের জালে ওই বাগাড়টি মাছটি ধরা পড়ে। মাছটির দাম ধরা হয়েছে এক লাখ ৩৬ হাজার ৮০০ টাকা।

রোববার স্থানীয় মাছ ব্যবসায়ী সহিদুর রহমান ১১০০ টাকা কেজি দরে এক লাখ ২৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।

আরো পড়ুন
বাংলাদেশের ইলিশ বাণিজ্যে উল্টো হাওয়া: উৎপাদনে ধস, ভারতের গুজরাট থেকে এলো ৫০০ টন ইলিশ
দেশে উৎপাদন কমায় ভারতের গুজরাট থেকে এল ৫০০ টন ইলিশ। কমছে বাংলাদেশের ইলিশ, বাড়ছে ভারতের বাজারে

দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির এক ঐতিহ্যগত ধারা বজায় ছিল। বিশেষ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের Read more

মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা, কেনাবেচা ও পরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার।

মা ইলিশের নিরাপদ প্রজনন ও ইলিশ সম্পদ সুরক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ Read more

মাছ ব্যবসায়ী সহিদুর রহমান বলেন, ১১০০ টাকা কেজি দরে আমি মাছটি ক্রয় করি। মাছটি পুল্যাকান্দী ব্রহ্মপুত্র নদীতে বেঁধে রাখা হয়। তবে বড় আকারের মাছ হওয়ায় ক্রেতা খুঁজে পাওয়া যায়নি না। পরে মাইকিং করেও মাছটি বিক্রি করা যায়নি।

সোমবার (১ মার্চ) সকালে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহার আলী এক লাখ ১৭ হাজার টাকায় ওই বাগাড় মাছটি কিনেছেন।

শাহার আলী জানান, মাছটি সরদারপাড়া বাজারে আনা হয়েছে। কেজিতে ১২০০ টাকা দরে মাছটি কেটে ভাগায় বিক্রি করছেন। ইতোমধ্যে মাছটির ভাগা কেনার জন্য ৯০ জন আগ্রহ প্রকাশ করেছেন।

বাজারে এই বিশাল আকারের বাগাড় মাছটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছেন বলে জানা গেছে।

দেওয়ানগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম জানান, আবহমান কাল থেকেই যমুনা ও তৎসংলগ্ন নদীতে মাঝে মাঝেই এ ধরনের মাছ দেখতে পাওয়া যায়। এই বাগাড় মাছটি গভীর পানির।

0 comments on “যমুনায় ধরা পড়লো এক লাখ ৩৭ হাজার টাকার বাগাড় মাছ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ