Thursday, 05 November, 2026

আবারও বেড়েছে চালের দাম


কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি চালের দাম পাইকারিতে ২ থেকে ৫ টাকা দাম বেড়েছে। দাম আরও বাড়তে পারে বলে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।

জানা যায়, গত মাসে আমদানি শুরু হওয়ার পর চালেরও দাম কিছুটা কমলেও আবারও বাড়ছে। গত চার দিনের ব্যবধানে দুই টাকা বেড়েছে মোটা চালের দাম। আটাশ ও মিনিকেট বিক্রি হচ্ছে ৫ টাকা বেশি দরে। পর্যাপ্ত আমদানি না হওয়া ও মিল মালিকদের কারসাজিকেই দূষছেন ব্যবসায়ীরা।

চাল ব্যবসায়ীরা জানান, মিনিকেট বিক্রি হচ্ছে ৬১ টাকাম পাইজাম ৪৫ টাকা, গুটি স্বর্ণা ৪৩ টাকা।

আরো পড়ুন
শীতকালীন পোষা প্রাণীর (Pet Animals) যত্ন: প্রয়োজনীয় করণীয় ও সতর্কতা
শীতকালে কুকুর, বিড়াল বা পাখির বিশেষ যত্ন এবং কিছু জরুরি সতর্কতা আলোচনা

শীতের আগমন আমাদের জন্য আরামদায়ক হলেও, বাড়ির আদুরে পোষা প্রাণীগুলোর জন্য এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং। অবোলা এসব প্রাণীরা নিজেদের কষ্টের Read more

তেলাপিয়া মাছের শীতকালীন রোগ ব্যবস্থাপনা ও আধুনিক পরিচর্যা

বাণিজ্যিক মৎস্য চাষে তেলাপিয়া অন্যতম লাভজনক ও জনপ্রিয় মাছ। তবে শীতকালে তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে পুকুরের পরিবেশ এবং মাছের Read more

এদিকে ভোজ্যতেলের বাজারে স্বস্তি ফিরেছে সরকার দাম বেঁধে দেয়ায়। পাইকারি বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন ১২২ টাকা ও পাম বিক্রি হচ্ছে ১০৯ টাকায়। এতে প্রতি লিটার সয়াবিন ১১০ টাকা ও পাম তেলের দাম পড়ছে প্রায় ৯৮ টাকা।

ব্যবসায়ীরা জানান, প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা, ৬৫ পয়সা। আর বিক্রি করছি ১২২ টাকা। বোতলজাত সয়াবিন তেল ১১৫ টাকা থেকে ১২৬ টাকায় বিক্রি হচ্চে।

গত ১৭ ফেব্রুয়ারি খুচরা পর্যায়ে সর্বোচ্চ প্রতি লিটার পাম ১০৪ টাকা, খোলা সয়াবিন ১১৫ টাকা ও বোতলজাত সয়াবিন তেলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়।

0 comments on “আবারও বেড়েছে চালের দাম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ