Tuesday, 14 April, 2026

ফেনীতে ২০০ কেজি চিংড়ি জব্দ


ফেনীতে চারটি মাছের আড়তে অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজি চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই চার আড়ৎকে ক্ষতিকারক জেলি মেশানোর অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা হয়।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের বড় বাজার ও হকার্স মার্কেটে অভিযান পরিচালনা করেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

এসময় জেলা মৎস্য কর্মকতা আমিনুল ইসলাম, সদর উপজেলা ঊর্ধ্বতন মৎস্য কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মোস্তফা জামান, মৎস্য অধিদপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ইয়াসিন পাটোয়ারী ও মো. সাইফুল ইসলাম, জেলা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
পহেলা বৈশাখ ঘিরে রূপালি ইলিশের ‘আগুন’ দাম: কেজিতে চড়া সাড়ে ৭ হাজার টাকা
পহেলা বৈশাখ ঘিরে রূপালি ইলিশের ‘আগুন’ দাম

মতলব পহেলা বৈশাখকে কেন্দ্র করে মেঘনাপাড়ের ইলিশের বাজারে বইছে উত্তাপ। ১৩ এপ্রিল সোমবার সকাল এবং তার আগের দিন রবিবার বিকেল Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

জানা যায়, ফেনী শহরের বড় বাজারের মোহাম্মদ আলীর আড়তে ক্ষতিকারক জেলি মেশানো চিংড়ি মজুদ রাখার অপরাধে ৩৫ কেজি চিংড়ি জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। হৃদয় মৎস্য আড়ৎ থেকে ৫৬ কেজি চিংড়ি জব্দ ও ৮ হাজার টাকা জরিমানা, জাফরের আড়ৎ থেকে ৩৬ কেজি চিংড়ি ও ৫ হাজার টাকা জরিমানা, হকার্স মার্কেটে শাকিলের আড়ৎ থেকে ৩৫ কেজি চিংড়ি জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে ফেনী সদর উপজেলা পরিষদ সংলগ্ন পরিত্যক্ত স্থানে জব্দ করা চিংড়িগুলো সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. নাসরিন সুলতানা উপস্থিতিতে কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে দেওয়া হয়।

0 comments on “ফেনীতে ২০০ কেজি চিংড়ি জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ