Wednesday, 14 October, 2026

কৃষিপণ্য প্রক্রিয়াজাতে বিনিয়োগে এগিয়ে আসতে হবে: কৃষিমন্ত্রী


কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে এখন সারা বছরই বিভিন্ন কৃষিপণ্য উৎপাদিত হচ্ছে। টমেটো, আনারস, আলুসহ বেশির ভাগ কৃষিপণ্যের ভরা মৌসুমে দাম কম থাকে। অনেকক্ষেত্রে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়। এসব পণ্যের প্রক্রিয়াজাত করতে পারলে কৃষকেরা লাভবান হবে। সেজন্য দেশের বেসরকারি শিল্পোক্তাদেরকে প্রক্রিয়াজাতে বিনিয়োগে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (২ এপ্রিল) বিকালে ঢাকার তেজগাঁওয়ে দীপ্ত টেলিভিশন স্টুডিওতে দীপ্ত টিভি আয়োজিত ‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে এখনও বেশির ভাগ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষির উন্নয়ন হলেই দেশের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। গ্রামীণ মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ বাজার বিস্তৃত হওয়ার মাধ্যমে শিল্পায়ন আরও ত্বরান্বিত হবে।

আরো পড়ুন
কক্সবাজারে জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ
কক্সবাজারে দ্রুত জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাটির লবণাক্ততা। ফলে স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি উপকূলের মানুষের জীবন-জীবিকায় Read more

ইউটিউব দেখে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ: সফল পাবনার শিমুল
ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ

চাকরি ছেড়ে হাঁসের খামার গড়েছিলেন। কিন্তু হঠাৎ ছড়িয়ে পড়া মারণ রোগে সব হাঁস মারা যাওয়ায় চোখের সামনে শেষ হয়ে যায় Read more

তিনি আরও বলেন, কৃষিখাতে পুরস্কার প্রদান একটি মহৎ উদ্যোগ। এ ধরনের পুরস্কার প্রদানে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়েছে। কিন্তু এর মাধ্যমে দেশের লাখ লাখ কৃষক, চাষি ও উদ্যোক্তারা কৃষিকাজে আরও উৎসাহিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দীপ্তটিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান ও এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ফা হ আনসারী।

0 comments on “কৃষিপণ্য প্রক্রিয়াজাতে বিনিয়োগে এগিয়ে আসতে হবে: কৃষিমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ