Friday, 03 July, 2026

শেকৃবিতে পথ কুকুর বন্ধ্যাত্বকরণ কর্মসূচি


রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বৈজ্ঞানিক ও মানবিক উপায়ে পথ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

উদ্বোধনী দিনে ১০টি কুকুরের বন্ধ্যাত্বকরণ, খোঁজাকরণ ও টিকাদান সম্পন্ন হয়।

রবিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কুকুর নিয়ন্ত্রণ সংক্রান্ত কমিটির উদ্যোগে ওই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

আরো পড়ুন
মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

বাকৃবি গবেষকদের ১৫ বছরের সাফল্য: নতুন রঙিন জাতের মুরগি উদ্ভাবন, মিলবে অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ মাংস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকদের ১৫ বছরের গবেষণায় নতুন রঙিন জাতের মুরগি উদ্ভাবন। অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ মাংস ও খামারিদের জন্য উচ্চ মুনাফার সুযোগ।

দীর্ঘ ১৫ বছরের নিরলস গবেষণার পর বাণিজ্যিকভাবে লালন-পালন উপযোগী একটি নতুন রঙিন গোশত উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি Read more

কুকুর নিয়ন্ত্রণ সংক্রান্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. লাম ইয়া আসাদের সভাপতিত্বে এবং বিশিষ্ট পোষাপ্রাণি চিকিৎসক ড. কেবিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

এসময় উপাচার্য বলেন, পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে পথ কুকুরের ভূমিকা রয়েছে। পথ কুকুর ময়লা, আবর্জনা কিংবা উচ্ছিষ্ট খাওয়া ছাড়াও লোকালয়ে বিপদজনক প্রাণী, অনাকাঙ্ক্ষিত লোকজনের চলাচল রোধে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, টিকা দিয়ে বন্ধ্যাত্বকরণের মাধ্যমে মানবিক উপায়ে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা হলে সেটি গ্রহণযোগ্য। হাইকোর্টের রায় আছে কুকুর নিধন বন্ধ করতে। এটা যথাযথ বলে আমি মনে করি।

এ প্রসঙ্গে কমিটির আহ্বায়ক ড. লাম ইয়া আসাদ জানান, ক্যাম্পাসের সব কুকুরকে এই কর্মসূচির আওতায় নিয়ে টিকা দেওয়া হবে।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট পোষাপ্রাণি চিকিৎসক ড. সাইফুল ইসলামের নেতৃত্বে ডা. মো. আনোয়ারুল হক এবং ডা. সুজন কুমার সরকার সহযোগে গঠিত একটি বিশেষজ্ঞ টিম পথ কুকুরের বন্ধ্যাত্বকরণ, খোঁজাকরণ ও টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবে।

0 comments on “শেকৃবিতে পথ কুকুর বন্ধ্যাত্বকরণ কর্মসূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ