Monday, 23 November, 2026

ভারতে পেঁয়াজ রপ্তানির ওপরে ৪০ % শুল্ক, ক্ষতির মুখে কৃষকরা


পেয়াজ

ভারতের পেঁয়াজ রপ্তানি প্রায় বন্ধ হতে চলেছে কারন অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকার রপ্তানির ওপরে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি করে এমন দেশের- বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ যেসব দেশ, সেখানে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সরকার যুক্তি দিয়েছে দেশীয় বাজারে পেঁয়াজের দাম যাতে বেড়ে না যায়, সাধারণ মানুষ যাতে স্বাভাবিক দামে পেঁয়াজ কিনতে পারেন, সেজন্যই রপ্তানি নিয়ন্ত্রণ করতে ৪০% অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে গত শনিবার থেকে।

খরিফ মরসুমের পেঁয়াজ দিয়ে অভ্যন্তরীণ বাজারের ৩৫ % পূরণ করা হয় আর বাকি ৬৫% রবি মরসুমের পেঁয়াজ।

আরো পড়ুন
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি: অধিক লাভের জন্য জমি তৈরি, সার ও পরিচর্যার পূর্ণাঙ্গ গাইড
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি

বাংলাদেশের কৃষকদের জন্য শীতকাল বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক ফসলের মৌসুম। অনুকূল আবহাওয়া ও রোগবালাই তুলনামূলক কম থাকায় এ সময় Read more

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

একজন কৃষক বলেন- সরকার রপ্তানির ওপরে ৪০% শুল্ক চাপানোর আগে পর্যন্ত গত সপ্তাহেও কুইন্টাল প্রতি পাঁচ হাজার টাকা করে পেয়েছেন কৃষকরা। কিন্তু শনিবার সরকারি সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পরেই দাম এক ধাক্কায় প্রায় অর্ধেক হয়ে গেছে।

0 comments on “ভারতে পেঁয়াজ রপ্তানির ওপরে ৪০ % শুল্ক, ক্ষতির মুখে কৃষকরা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ