Saturday, 21 November, 2026

নিজ কৃষি জমি থেকে মাটি উত্তোলন করতে ও লাগবে অনুমোদন, সংসদে বিল পাস


বাংলাদেশ জাতীয় সংসদ

ব্যক্তিগত নিজ মালিকানাধীন কৃষি জমি থেকে বালু বা মাটি তোলা যাবে না। তবে ব্যক্তির নিজের প্রয়োজনে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে সীমিত পরিসরে বালু বা মাটি তুলতে পারবেন। এমন বিধান রেখে মঙ্গলবার এ লক্ষ্যে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) বিল-২০২৩’ জাতীয় সংসদে পাস হয়।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) বিল-২০২৩’ বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বালু বা মাটি তোলা যাবে না, যদি তা উর্বর কৃষি জমি হয় বা বাণিজ্যিক উদ্দেশ্যে হয় বা কৃষি জমির উর্বর উপরিভাগের মাটি হলে বা পরিবেশ প্রতিবেশ বা জীববৈচিত্রের ক্ষতি সাধিত হয় বা ড্রেজারের মাধ্যমে বা যদি অন্য কোনো কৌশলী প্রক্রিয়ায় বালু বা মাটি উত্তোলন করা হয় যাতে এই জমিসহ পাশ্ববর্তী অন্য জমির ক্ষতি, চ্যুতি বা ধসের উদ্ভব হয়।

আরো পড়ুন
কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অবৈধ ভেনামি পিএল উৎপাদন গোল্ডেন হ্যাচারীসহ ৩ প্রতিষ্ঠানে মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু
অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন এবং অবৈধ ব্রড চিংড়ি আমদানির অভিযোগে কক্সবাজারের তিনটি হ্যাচারির বিরুদ্ধে তদন্তে নেমেছে মৎস্য অধিদপ্তর। ছবিটি উখিয়ার সোনার পাড়া এলাকা থেকে তোলা।

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন 'গোল্ডেন হ্যাচারী' সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে Read more

তবে কোনো ব্যক্তি বসতবাড়ি নির্মাণ বা নিজের প্রয়োজনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে নিজের মালিকানাধীন জমি থেকে সীমিত পরিসরে বালু বা মাটি তুলতে পারবেন।

সংসদে উত্থাপিত বিলে এই অংশ ছিলো না। সংসদীয় কমিটির সুপারিশে এই বিধান যুক্ত করা হয়।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, আমরা জনস্বার্থে কাজ করছি। এই আইন কঠোরহস্তে প্রয়োগ করার উদ্দেশ্যে করা হয়েছে। বালু নিয়ে অনেক সমস্যা। সে কারণে এই আইন ফাঁক ফোকড় ছিল। প্রশাসন চাইলেও অনেক সময় ব্যবস্থা নিতে পারতো না। এই ফাঁকফোকড় বন্ধ করা হয়েছে। মাঠ প্রশাসন কঠোর হাতে মাটি-বালু উত্তোলনের বিষয়ে কাজ করতে পারবে। উদ্দেশ্য কৃষি জমির সুরক্ষা। ইট ভাটা টপ সয়েল নষ্ট করে দিচ্ছে। এই আইন হলে মহৎ উদ্দেশ্য সফল হবে।

0 comments on “নিজ কৃষি জমি থেকে মাটি উত্তোলন করতে ও লাগবে অনুমোদন, সংসদে বিল পাস”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ