Monday, 31 August, 2026

তেঁতুলিয়ায় ভালো আমন বীজ পাচ্ছেন না কৃষকেরা


পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় আমন ধানের ভালো বীজ পাচ্ছেন না কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বীজ সরবরাহ না থাকায় দুশ্চিন্তায় তারা।

জানা গেছে, তেঁতুলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীজ দিতে পারছেন না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি থেকে বীজ সংগ্রহ করে নির্ধারিত চাষিদের কাছে সরবরাহ করে। অনেক চাষিই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বীজ সংগ্রহ করেন। কারণ কৃষি অফিসের বীজ অন্যান্য বীজের থেকে ভালো। তবে এবছর আমন মৌসুমে বীজ ফেলার সময় পেরিয়ে গেলেও এখনো বিএডিসি বীজ প্রদান করেনি।

কর্তৃপক্ষ জানায়, প্রত্যেক ইউনিয়নে চারজন কৃষককে প্রদর্শনী আকারে চাষ করার জন্য সার ও বীজ দেয়া হয়।এছাড়াও প্রত্যেক ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক কৃষককে আমনের বীজ দেয়া হয়। এসব বীজ গবেষণালব্দ্ধ ও উন্নতমানের। তাই কৃষকরাও চায় এই বীজ সংগ্রহ করে আমন চাষ করতে।

আরো পড়ুন
অভ্যন্তরীণ চাহিদা পূরণে সফল মৎস্য খাত, এবার নজর বিশ্ববাজারে রপ্তানি বাড়ানোয়: জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, Read more

দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

চাষিরা বলছেন, বাজারে বিভিন্ন বেসরকারি কোম্পানীর বীজ পাওয়া যায়। এসব বীজ অনেক সময় গজায়না। ধানের ফলনও ভালো হয়না। তাই তারা সরকারি অধিদপ্তরের বীজ চায়।

ভজনপুর এলাকার কৃষক দেলোয়ার হোসেন জানান, ‘সরকারি অধিদপ্তর থেকে যে বীজ দেয়া হয় তা উন্নতমানের। আমি বোরো ধানের বীজ পেয়েছিলাম। আবাদ ভালো হয়েছে। তাই আমন ধানের বীজের জন্য যোগাযোগ করেছি।’

এদিকে, তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি থেকে আমনের বীজ দিতে বিলম্ব হওয়ায় তা কৃষকদের মাঝে বিতরণ করা যাচ্ছে না।’

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চগড় কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সিনিয়র পরিচালক মো. আব্দুল হাই।

0 comments on “তেঁতুলিয়ায় ভালো আমন বীজ পাচ্ছেন না কৃষকেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ