Friday, 20 November, 2026

এসিআই নিয়ে এলো ‘লাইট ব্রাউন আটা’


এসিআই পিওর নিয়ে এলো ‘লাইট ব্রাউন আটা’। যারা স্বাস্থ্যের জন্য উপকারী ব্রাউন আটার গুনাগুন জানা সত্বেও শুধুমাত্র সাদা আটা খাবার সুদীর্ঘ অভ্যাসের কারনে ব্রাউন আটা গ্রহন করতে পারেননা তাদের জন্য এসিআই পিওর লাইট ব্রাউন আটা।

জানা যায়, যে সব ভোক্তাগন স্বাস্থ্য ও স্বাদ দুটোর ব্যাপারেই সচেতন তাদের জন্য লাইট ব্রাউন আটা একটি পারফেক্ট সমাধান। লাইট ব্রাউন আটা সম্পূর্ণ নতুন ফর্মূলায় তৈরী থার্ড জেনারেশন আটা যা সাধারন আটার তুলনায় অধিক পুষ্টিকর। ব্রাউন আটা অথবা হোল হুইট আটার চাইতে এর রং হালকা ও অধিক সুস্বাদু।

এই আটায় রুটি হয় নরম ও মসৃন। হেলদি লাইফ স্টাইলের অভ্যাস করতে এর প্রথম ধাপ হিসেবে প্রতিটি মানুষ গ্রহন করতে পারেন লাইট ব্রাউন আটা। এই আটা দিয়ে হেলদি লাইফ স্টাইল শুরু করে ধীরে ধীরে একজন ভোক্তা হেলদি জীবনাচারনে অভ্যস্ত হয়ে উঠবেন এমনটাই আশা করে এসিআই।

আরো পড়ুন
কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অবৈধ ভেনামি পিএল উৎপাদন গোল্ডেন হ্যাচারীসহ ৩ প্রতিষ্ঠানে মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু
অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন এবং অবৈধ ব্রড চিংড়ি আমদানির অভিযোগে কক্সবাজারের তিনটি হ্যাচারির বিরুদ্ধে তদন্তে নেমেছে মৎস্য অধিদপ্তর। ছবিটি উখিয়ার সোনার পাড়া এলাকা থেকে তোলা।

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন 'গোল্ডেন হ্যাচারী' সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে Read more

আকর্ষনীয় দৃষ্টিনন্দন প্যাকেটে সারা দেশের গ্রোসারী দোকানগুলো এবং সুপার স্টোর সমূহে পাওয়া যাবে এই আটা। গত ৩০ জুন এসিআই সেন্টারে পন্যটির বাজারজাতকরন উদ্বোধন করেন কোম্পানীর এক্সিকিউটিভ ডাইরেক্টর (ফাইনান্স এন্ড প্ল্যানিং) জনাব প্রদীপ কর চৌধুরী ও কোম্পানীর ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব অনুপ কুমার সাহা ।

বিভিন্ন টিভি, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় মানুষকে স্বাস্থ্য সচেতন করার প্রয়াস নিচ্ছে হেলথ এন্ড ওয়েলনেস ব্র্যান্ড ”এসিআই পিওর”।

পন্যটি সম্পর্কে আরো জানতে আগ্রহীরা ভিজিট করতে পারেন কোম্পানীর ওয়েবপেইজ www.aciebazar.com এ অথবা যোগাযোগ করতে পারেন কোম্পানীর কেয়ার লাইন ০১৯৪৩-২২২৩৩৩ নাম্বারে। সংবাদ বিজ্ঞপ্তি।

0 comments on “এসিআই নিয়ে এলো ‘লাইট ব্রাউন আটা’”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ