Friday, 20 November, 2026

ডিম সংগ্রহে প্রহর গুনছেন হালদা পাড়ের জেলেরা


রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ প্রজাতির মা মাছ চলতি মাসের অমাবস্যা ও ভরা পূর্ণিমার যে কোনও সময়ে ডিম ছাড়তে পারে। তাই ডিম সংগ্রহের অপেক্ষায় প্রহর গুনছেন হালদা পাড়ের জেলেরা।

রবিবার রাতে মেঘের গর্জনে বৃষ্টি হলে সোমবার (৩ মে) সকালে ডিম ছাড়ার আশা করছেন জেলেরা।

হালদা বিশেষজ্ঞদের মতে, চলতি মাসের ১০ থেকে ১৪ তারিখের মধ্যে অমাবস্যার জো রয়েছে। এছাড়া ভরা পূর্ণিমায় ২৪ থেকে ২৮ তারিখে আরেকটা জো রয়েছে। এ সময়ের মধ্যে মা মাছ যেকোন দিন ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে। বছরের একটা সময়ই মা মাছ ডিম ছাড়ে।

আরো পড়ুন
কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অবৈধ ভেনামি পিএল উৎপাদন গোল্ডেন হ্যাচারীসহ ৩ প্রতিষ্ঠানে মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু
অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন এবং অবৈধ ব্রড চিংড়ি আমদানির অভিযোগে কক্সবাজারের তিনটি হ্যাচারির বিরুদ্ধে তদন্তে নেমেছে মৎস্য অধিদপ্তর। ছবিটি উখিয়ার সোনার পাড়া এলাকা থেকে তোলা।

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন 'গোল্ডেন হ্যাচারী' সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে Read more

গত বছর ২২ মে ডিম ছেড়েছিল মা মাছ। সেইবার ২৪০ নৌকায় ৬১৫ জন জেলে হালদা নদী থেকে ডিম সংগ্রহ করেছিলেন। তবে দূষণ রোধ, মা মাছ শিকারিদের বিরুদ্ধে অভিযান ও বালু উত্তোলন বন্ধ হওয়ায় এ বছর জোয়ার-ভাটার মিঠা পানির এই প্রজনন কেন্দ্র অতীতের রেকর্ড ভাঙতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ ও স্থানীয়রা।

ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন বলেন, ডিম সংগ্রহের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এখন শুধু অপেক্ষা মা মাছ ডিম ছাড়ার। সবকিছু আমাদের অনুকূলে রয়েছে। আশা করি এ বছর একটা ভালো ফলাফল পাবো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিচার্স ল্যাবরেটরির সমন্বয়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল কিবরিয়া বলেন, বাংলা বছরের চৈত্র-বৈশাখ মাসে বজ্রসহ বৃষ্টিপাত হলে এবং ঢলের প্রকোপ বৃদ্ধি পেলে নদীতে মা মাছ ডিম ছাড়ে। হালদায় ডিম ছাড়ার এখন ভরা মৌসুম।

তিনি বলেন, চলতি মাসের অমাবস্যার ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত একটা জো রয়েছে। এছাড়া ভরা পূর্ণিমায় ২৪ থেকে ২৮ তারিখ আরেকটা জো রয়েছে। এ তারিখগুলোর মধ্যে মা মাছ যেকোন দিন ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।

0 comments on “ডিম সংগ্রহে প্রহর গুনছেন হালদা পাড়ের জেলেরা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ