Saturday, 03 October, 2026

বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে আমদানির সিদ্ধান্ত


বাজারে চালের দাম স্থিতিশীল রাখার উদ্দেশ্যে সিঙ্গাপুরভিত্তিক সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

উপদেষ্টা বলেন, “চালের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে, আবার কিছুটা বাড়ছে। অতএব কোনোক্রমে যেন না বাড়ে চালের দাম, সেজন্য আমরা নন-বাসমতি চাল আবার আনব।”

তিনি নিশ্চিত করেন যে নন-বাসমতি চাল ভারত থেকে আনা হবে। সরবরাহকারী সিঙ্গাপুরের হলেও মূল্য ও প্রতিযোগিতামূলকতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা মান, সময়মতো সরবরাহ আর দামটা দেখেছি।”

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

0 comments on “বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে আমদানির সিদ্ধান্ত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ