Monday, 28 September, 2026

চাঁদপুরে জাটকাসহ আটক ১৪


চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ লক্ষ মিটার কারেন্ট জাল, ২ হাজার ৪০০ কেজি জাটকাসহ ১৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

সোমবার (১২ এপ্রিল) হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিম হোসেনের নেতৃত্বে মেঘনা নদীতে মাছ নিধনকালে ২ লক্ষ মিটার কারেন্ট জাল, ২টি নৌকাসহ ৯ জেলেকে আটক করা হয়। অপরদিকে ২ হাজার ৪০০ কেজি জাটকাসহ ৫ জন পাচারকারীকে আটক করে পুলিশ।

নৌ পুলিশ সুপার কামরুজ্জামান জানান, জাটকা নিধন বন্ধে নৌ পুলিশ অভিযান চালিয়ে জাল, নৌকা, জেলে ও জাটকা মাছ জব্দ করেছে। তারই ধারাবাহিকতায় হরিনা নৌ-পুলিশ একই সাথে দু’টি অভিযান পরিচালনা করেছে।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

তিনি আরও বলেন, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে যারা নদীতে মাছ ধরবে তাদের বিরুদ্ধে নৌ পুলিশের কঠোর অবস্থান সর্বদা অব্যাহত থাকবে, কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেয়া হবে না।

নৌ পুলিশ সুপার কামরুজ্জামান ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানা এবং অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

0 comments on “চাঁদপুরে জাটকাসহ আটক ১৪”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ