Wednesday, 04 November, 2026

পরিবেশ দিবসে ‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগালেন প্রধানমন্ত্রী


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণভবনে একটি করে ‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৫ জুন) সকালে গণভবনে এই দুটি গাছ লাগানোর মাধ্যমে জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২১ এর উদ্বোধন করেন তিনি।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সচিব জিয়াউল হাসান, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
তেলাপিয়া মাছের শীতকালীন রোগ ব্যবস্থাপনা ও আধুনিক পরিচর্যা

বাণিজ্যিক মৎস্য চাষে তেলাপিয়া অন্যতম লাভজনক ও জনপ্রিয় মাছ। তবে শীতকালে তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে পুকুরের পরিবেশ এবং মাছের Read more

স্মার্ট কৃষি প্রযুক্তি: কম খরচে লাভজনক আনারকলি (Passion Fruit) চাষ পদ্ধতি ও যত্ন
বাংলাদেশে আনারকলি চাষ

বাংলাদেশের কৃষিতে সাম্প্রতিক সময়ে অপ্রচলিত ফল ও সবজি চাষে বিপ্লব ঘটেছে। এর মধ্যে অন্যতম একটি উচ্চমূল্যের ও লাভজনক নাম হলো Read more

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবস। আমি নিজে বৃক্ষরোপন করলাম। সেইসাথে আমি সকল দেশবাসীকে আহ্বান জানাব যে, যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত তিনটি করে গাছ লাগান।

এসময় গাছ লাগানোর পাশপাশি গাছের যত্ন নেওয়ারও পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, শুধু লাগালে হবে না, গাছটা যাতে টিকে থাকে তার জন্য যত্ন করতে হবে। গাছ ফল দেবে অথবা কাঠ দেবে অথবা আপনাদের ওষুধ দেবে। নানাভাবে উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী বলেন, আসুন- আমরা সবাই মিলে ব্যাপকভাবে এই দেশে বৃক্ষরোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সোনার সবুজ বাংলা করি।

0 comments on “পরিবেশ দিবসে ‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগালেন প্রধানমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ