Monday, 21 September, 2026

বাকৃবিতে লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’স ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’স ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

‘মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত ওই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘মরণ সাগর’ এর পাশ্ববর্তী জায়গাগুলোতে আম ও লিচুর চারা রোপণ করা হয়।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’স ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ ।

কর্মসূচিতে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে স্বপ্নের সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নতুন প্রজন্মের শিক্ষকদের আগামী দিনগুলোতে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

0 comments on “বাকৃবিতে লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’স ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ