Monday, 15 June, 2026

এক বোঁটায় ৩০টি লাউ!


নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নে এক কৃষকের বাড়িতে এক বোঁটায় ৩০টি লাউ ধরেছে। লাউ গাছ দেখতে আশপাশের এলাকা থেকে শত শত উৎসুক জনতা ওই বাড়িতে ছুটে যাচ্ছে।

ওই লাউ গাছের মালিক পুরষোত্তমপুরের জাহাঙ্গীর আলম-রেহানা বেগম দম্পতি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাছের বোঁটায় আমের মতো ঝুলে আছে লাউগুলো। একেকটি লাউয়ের ওজন হবে ২০০ গ্রামের মতো। লাউগুলো এখনো পরিপক্ক হয়নি। নতুন করে আরও কিছু ফুল আসছে ওই গাছে।

আরো পড়ুন
ব্লু-ইকোনমিতে ২০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ সরকারের: লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ১ বিলিয়ন ডলারের মৎস্য রপ্তানি
ব্লু-ইকোনমিতে ২০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ সরকারের: লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ১ বিলিয়ন ডলারের মৎস্য রপ্তানি

বাংলাদেশের সমুদ্রসম্পদ বা ‘ব্লু-ইকোনমি’ (নীল অর্থনীতি)-র অফুরন্ত সম্ভাবনাকে কাজে লাগাতে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দের Read more

হাইমচরে প্রথমবার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে বাজিমাত
হাইমচরে প্রথমবার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে বাজিমাত

চাঁদপুরের হাইমচর উপজেলায় প্রথমবারের মতো গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন স্থানীয় কৃষকরা। দেশের পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি Read more

জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় সোমপাড়া বাজার থেকে লাউয়ের চারা কিনে গাছটি নিজ হাতে লাগিয়ে ছিলাম। শুরুতে স্বাভাবিকভাবেই লাউ ধরেছে। সেগুলো থেকে তিনটি লাউ খেয়েছি। দুটি বীজের জন্য রেখেছি।

তিনি বলেন, ১০-১২ দিন আগে হঠাৎ করে দেখি একটি বোঁটায় অনেকগুলো লাউ। গত কয়েকদিনে এগুলো বড় হয়েছে। ওই বোঁটায় ৩০টি লাউ ধরেছে। সেগুলোর মধ্যে বেশ কিছু বড়ও হচ্ছে।

চাটখিল উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, চাটখিল উপজেলার পুরুষোত্তমপুর গ্রামের একজন কৃষকের লাউগাছের এক বোঁটায় ৩০টি লাউ ধরার কথা শুনেছি। এটি এক ধরনের অস্বাভাবিক ফলন। সাধারণত এমনটা হয় না। অস্বাভাবিক হরমোনের কারণে এমনটি হয়েছে। কোনো কারণে যদি কোনো গাছে অতিরিক্ত ফ্লোরিজেন হরমোন উৎপাদন হয়; সেক্ষেত্রে গাছের কাণ্ড থেকে একাধিক ফুল এসে বেশি পরিমাণ লাউ আসতে পারে।

0 comments on “এক বোঁটায় ৩০টি লাউ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ