Monday, 28 September, 2026

কৃষি গবেষণা ইনস্টিটিউটে শহীদ দিবস পালিত


যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) শহীদ মিনার চত্বরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামের নেতৃত্বে পরিচালকবৃন্দ, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইনস্টিটিউটের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

দিনের কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে প্রভাত ফেরী। প্রভাত ফেরী শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বারি’র শহীদ মিনার চত্বরে আলোচনা অনুষ্ঠান।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

আলোচনা অনুষ্ঠানে বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. এস. এম. শরিফুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. কামরুল হাসান, পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. রীনা রানী সাহা, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. কবিতা আনজু-মান-আরা এবং বারি বিজ্ঞানী সমিতি (বারিসা), ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বারি শাখা, বারি কর্মচারী কল্যাণ সমিতি (বারিকা), চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি (বারিচা) এবং বারি শ্রমিক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়াও দিনের কর্মসূচীর অংশ হিসেবে বাদ জোহর বারির সকল মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফেরাত ও দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বারির মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়।

0 comments on “কৃষি গবেষণা ইনস্টিটিউটে শহীদ দিবস পালিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ