Monday, 21 September, 2026

বাকৃবিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত


যথাযথ মর্যাদায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাকৃবির শিক্ষক শিক্ষক সমিতি, প্রভোস্ট কাউন্সিল, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নেতৃবৃন্দরা।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

এছাড়াও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ‘ঐতিহাসিক ৭ মার্চ’ শীর্ষক ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করা হয়।

দুপুরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস কমিটির আয়োজনে অনলাইনে ঐতিহাসিক ৭ই মার্চ সম্পর্কিত কবিতা, গান, ছড়া ও বক্তৃতার আয়োজন করা হয়।

0 comments on “বাকৃবিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ