Wednesday, 07 October, 2026

চাঁদপুরে ৩৫ মণ চিংড়ি জব্দ


চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে জেলি মিশ্রিত ৩৫ মণ চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (১২ জুলাই) ভোরে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেনের নেতৃত্বে মেঘনা তীরবর্তী হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ চিংড়ি জব্দ করা হয়।

দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

আরো পড়ুন
প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

আগামীকাল মধ্যরাত থেকে মেঘনায় ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরা নিষিদ্ধ
আগামীকাল মধ্যরাত থেকে মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ: ৪২ হাজার জেলে পাবেন ভিজিএফ চাল

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণে আগামীকাল বুধবার মধ্যরাত থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব Read more

তিনি বলেন, চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি বাজারজাত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। একপর্যায়ে ফেরিঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীর পাড়ে পাচারকারীরা চিংড়ি পরিবহনের জন্য নিয়ে আসে। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত অবস্থায় ৬৭টি ককশিটে থাকা ৩৫ মণ বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়। এ জব্দকৃত চিংড়ি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে মাটিতে পুতে ফেলা হয়।

তিনি আরো বলেন, এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

0 comments on “চাঁদপুরে ৩৫ মণ চিংড়ি জব্দ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ