Monday, 21 September, 2026

বাকৃবিতে আনসার সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শ্রী চন্দন মোদক (২৮) নামে এক আনসার সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ মার্চ) দুপুরে বাকৃবির বিনা গবেষণা কেন্দ্রের সেন্ট্রি পোস্টবক্স থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, আনসার সদস্য শ্রী চন্দন মোদক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মৃত সুর্য মোহন মোদকের ছেলে। তিনি বিনা গবেষণা কেন্দ্রের আনসার টিমের সদস্য ছিলেন।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই মানিকুল বলেন, সকালে বিনা গবেষণা কেন্দ্রের সেন্ট্রি পোস্টবক্সে নিহতের সহকর্মীরা ঝুলন্ত লাশ থেকে বাকৃবির প্রসাশনকে জানায়।

পরে বাকৃবির প্রশাসন থানায় খবর দিলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান মিয়া, নির্বাহী মেজিস্ট্রেট আরিফ আহমেদ, কোতোয়ালি থানার ওসি (তদন্ত) ফারুক হোসেনের উপস্থিতিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই মানিকুল জানান, সুরতহাল প্রতিবেদনে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কী কারণে আত্মহত্যা করেছে তদন্তের পর বলা যাবে।

0 comments on “বাকৃবিতে আনসার সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ