Saturday, 07 November, 2026

নেপালে বার্ড ফ্লুর কারণে হাজারো পাখি হত্যা


নেপালের রাজধানী কাঠমান্ডুতে বার্ড ফ্লুর কারণে কয়েক হাজার হাস-মুরগি ও পাখিজাতীয় জীবকে মেরে ফেলা হয়েছে।

দেশটির কৃষি ও পশুপাখিবিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, নেপালের রাজধানীর তারকেশ্বর মিউনিসিপালিটি-৭ এলাকায় একটি ফার্মে এই ফ্লু শনাক্ত করার পর ১৮৬৫টি হাস, ৬২২টি কোয়েল, ৩২টি মুরগি ও ২৫টি টার্কি মুরগি মেরে ফেলা হয়েছে।

আরো পড়ুন
শীতকালীন পোষা প্রাণীর (Pet Animals) যত্ন: প্রয়োজনীয় করণীয় ও সতর্কতা
শীতকালে কুকুর, বিড়াল বা পাখির বিশেষ যত্ন এবং কিছু জরুরি সতর্কতা আলোচনা

শীতের আগমন আমাদের জন্য আরামদায়ক হলেও, বাড়ির আদুরে পোষা প্রাণীগুলোর জন্য এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং। অবোলা এসব প্রাণীরা নিজেদের কষ্টের Read more

তেলাপিয়া মাছের শীতকালীন রোগ ব্যবস্থাপনা ও আধুনিক পরিচর্যা

বাণিজ্যিক মৎস্য চাষে তেলাপিয়া অন্যতম লাভজনক ও জনপ্রিয় মাছ। তবে শীতকালে তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে পুকুরের পরিবেশ এবং মাছের Read more

কেন্দ্রীয় প্রাণিসম্পদ গবেষণা পরীক্ষাগারে পিসিআর টেস্টে সংক্রমণটি নিশ্চিত করা হয়েছে। পাখির অস্বাভাবিক আচরণে সন্দেহ হলে কর্তৃপক্ষকে তা জানানোর জন্য পোলট্রি ব্যবসায়ী ও কৃষকদের প্রতি অনুরোধ করেছে দেশটির মন্ত্রণালয়।

সূত্র: এনডিটিভি

0 comments on “নেপালে বার্ড ফ্লুর কারণে হাজারো পাখি হত্যা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ