Friday, 09 October, 2026

বরিশালে গলদা চিংড়ির রেনুপোনা উদ্ধার


বরিশাল নগরীর রূপাতলী এলাকায় ১ কোটি ৫০ লাখ গলদা চিংড়ির রেনুপোনাসহ ৪ জনকে আটক করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (৪ মে) দুপুরে রূপাতলী পল্লী বিদ্যুত সমিতি এলাকায় চেকপোস্ট বসিয়ে এই চিংড়ি রেনু জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী বরিশাল সদর নৌ সদর থানার ইনচার্জ এস.আই অলোক চৌধুরী জানান, পটুয়াখালীর কলাপাড়া থেকে একটি ট্রাকে বিপুল পরিমান গলদা চিংড়ির রেনু পোনা খুলনার উদ্দেশ্য পাচার হচ্ছিলো। খবর পেয়ে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় মঙ্গলবার দুপুরে একটি চেকপোস্ট স্থাপন করে একটি ট্রাক বোঝাই ১ কোটি ৫০ লাখ চিংড়ি রেনু পোনাসহ ৪ জনকে আটক করেন তারা। জব্দকৃত পোনার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

আরো পড়ুন
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!

চাপাইনবাবগঞ্জের অফ-সিজন আমের বাজারে লেগেছে পরিবর্তনের হাওয়া। গত কয়েক বছর ধরে কেজিতে ৩০০-৪০০ টাকায় বিক্রি হওয়া কাটিমন আম এখন ১৫০-১৮০ Read more

প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

পরে জব্দকৃত রেনু পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। আর্থিক দন্ডপ্রাপ্তরা হলো মো. জাকির, মো. লিটন, মো. রিয়াজ ও মো. টুলু।

পরে আটক ৪ জনকে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিশাত তামান্নার ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা ৪ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত রেনু পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন।

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না।

0 comments on “বরিশালে গলদা চিংড়ির রেনুপোনা উদ্ধার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ