Thursday, 12 November, 2026

শিবপুরে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন


প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে নরসিংদীর শিবপুর উপজেলায় ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় এবং উপজেলা পোল্ট্রি ফার্মারস এসোসিয়েশন এবং উপজেলা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের বাস্তবায়নে এটি উদ্বোধন করা হয়।

এখন থেকে প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে উপজেলার দূরবর্তী খামার থেকে সংগ্রহ করে ন্যায্য মূল্যে ডিম, দুধ এবং মাংস বিক্রি করা হবে।

আরো পড়ুন
গাইবান্ধায় হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ৩৫০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষকরা

গাইবান্ধায় হঠাৎ শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠে থাকা আধাপাকা আমন ধান ও শীতকালীন আগাম সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন Read more

পাটজাত বহুমুখী পণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ
পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে রপ্তানি বহুমুখীকরণ এখন সময়ের দাবি। বিশেষ করে নারী ও পিছিয়ে Read more

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. হারুনুর রশিদ খান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মো. কাবিরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী অফিসার, জনাব শামসুল আলম ভূঁইয়া রাখিল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, শিবপুর উপজেলা শাখা, আমি ডা. মো. আব্দুল্লাহ আল শামীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. সজল কুমার দাশ, ভেটেরিনারি সার্জন, ডা. ফারজানা ইয়াসমিন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, হারুন মোল্লা, সাধারণ সম্পাদক, পোল্ট্রি এসোসিয়েশন, নরসিংদী, পোল্ট্রি খামারী বৃন্দ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শিবপুরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

0 comments on “শিবপুরে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ