Sunday, 11 October, 2026

৯৮ ভাগ এডিপি প্রকল্প বাস্তবায়নে সন্তোষ প্রকাশ কৃষিমন্ত্রির


বর্তমান মহামারি কোভিড-১৯ প্রকোপের মধ্যেও ২০২০-২১ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের  বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি)৯৮ শতাংশ এডিপি প্রকল্প বাস্তবায়ন হয়েছে যা জাতীয় গড় অগ্রগতির চেয়ে ১৮ শতাংশ বেশি।

গত বৃহস্পতিবার (২৯ জুলাই) সচিবালয়ে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এই তথ্য তুলে ধরেন বক্তারা । কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে  কৃষি মন্ত্রণালয়ের একটি  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের মোট  ৮৫টি প্রকল্পের অনুকূলে  বরাদ্দ দেয়া হয়েছিল ২৩১২ কোটি টাকা। এই বরাদ্দের  মধ্যে থেকে দুই হাজার ২৫৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা মোট বরাদ্দকৃত অংশের ৯৮ শতাংশ।

আরো পড়ুন
খরগোশ (Rabbit) পালনে রোগ বালাই: লক্ষণ, কারণ ও সঠিক চিকিৎসা পদ্ধতি
খরগোশ পালনে কমন রোগ বালাই, যেমন—মাইটস, চোখের রোগ, কানের সমস্যা ও পেটের চর্মরোগ

সহজ লালন-পালন ও দ্রুত প্রজনন ক্ষমতার কারণে আমাদের দেশে খরগোশ পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তবে সঠিক পরিচর্যার অভাব Read more

প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বাসাভা পেট সামিট’ এ উন্মোচিত হলো এসিআই-এর কৃমিনাশক ‘Prazinex

পোষা প্রাণী প্রেমী, ভেটেরিনারিয়ান এবং প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে দেশে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাসাভা পেট সামিট’ Read more

কৃষিমন্ত্রী এ অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, মহামারি ও প্রাকৃতিক দূর্যোগের মত চ্যালেঞ্জ মোকাবিলা করে এ অর্জন খুবই সন্তোষজনক।  সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মীদের কঠোর পরিশ্রমের কারণেই এটি সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।

প্রকল্প বাস্তবায়নে জড়িতপ্রকল্প পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, সংস্থাপ্রধানসহ  সবাইকে মন্ত্রী ধন্যবাদ জানান।তিনি আহবান করেন আগামীতে এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে সবাইকে  নিষ্ঠা  ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

কৃষিমন্ত্রির মতে, বর্তমান প্রেক্ষাপটে কৃষি উৎপাদন খুবই ঝুঁকিপূর্ণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন-নগরায়নসহ বিভিন্ন কারণে চাষের জমি কমে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে পানির স্তর । সেই সাথে চলমান কোভিডের প্রভাব আরও বেশি ঝুকি বাড়িয়ে দিয়েছে। এ পরিস্থিতিতে  অত্যন্ত সচেতন ও সাবধানী হয়ে কাজ করে যেতে হবে যেন  স্বল্প প্রাকৃতিক সম্পদের মধ্যেও কৃষির উৎপাদন ও উৎপাদনশীলতা চলমান রাখা যায়। চলতি অর্থবছরে নেয়া প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন করে দেশের ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে তিনি মত প্রকশ করেন।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম করোনাকালে মন্ত্রণালয়ের মোট ৮৫টি প্রকল্পের ৯৮ শতাংশ বাস্তবায়নের প্রশংসা করে চলমান বছরেও এ সাফল্য ধরে রাখার এবং উত্তোরত্তর বৃদ্ধি করতে প্রকল্প পরিচালকদের তাগিদ দেন।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিকের সঞ্চালনায় সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মো. রুহুল আমিন তালুকদার, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) হাসানুজ্জামান কল্লোলসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থাপ্রধানসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন

এ সভা সঞ্চালনা করেন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব। এছাড়াও অতিরিক্ত সচিবসহ মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক ও সংস্থা প্রধানেরা উপস্থিত ছিলেন।

0 comments on “৯৮ ভাগ এডিপি প্রকল্প বাস্তবায়নে সন্তোষ প্রকাশ কৃষিমন্ত্রির”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ