Sunday, 27 September, 2026

ডিম আমদানি করতে মন্ত্রাণালয়ে আবেদন


বাংলাদেশের বাজারের ডিমসংকট ও বাড়তি দামের পরিপ্রেক্ষিতে ৬টি আমদানিকারক প্রতিষ্ঠান ৫১ কোটি ডিম আমদানির অনুমতি চেয়ে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে শুল্ক ছাড়ে আনতে পারলে ছয় টাকা পিস ডিম বিক্রি করা যাবে।

বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির বিষয়ে মতামত দেওয়ার জন্য ১০ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত জানায়নি। তবে খামারিরা ডিম আমদানিতে আপত্তি জানিয়েছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদ বলেন, ‘এ ধরনের কোনো আলোচনা হয়নি। আর ডিম আমদানির অনুমতি দেব কি না, তা এখনই বলতে পারব না। সবার সঙ্গে বসে এ বিষয়ে আলোচনা করতে হবে।’

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

ডিম আমদানির জন্যে ৬টি আমদানিকারক প্রতিষ্ঠান চিঠি দিয়েছে, তাদের মধ্যে ৫টি প্রতিষ্ঠান ১০ কোটি করে ডিম আমদানি করতে চেয়েছে। আর একটি প্রতিষ্ঠান এক কোটি ডিম আমদানি করতে চায়।

মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ, টাইগার ট্রেডিং, আহমেদ বিজনেস অ্যান্ড কমার্স প্রাইভেট লিমিটেড, রিপা এন্টারপ্রাইজ ও পপুলার ট্রেড সিন্ডিকেট এই প্রতিষ্ঠান গুলো ১০ কোটি ডিম আমদানি করতে চেয়েছে। আর এক কোটি ডিম আমদানি করতে চায় সেভ অ্যান্ড সেফটি ইন্টারন্যাশনাল।

0 comments on “ডিম আমদানি করতে মন্ত্রাণালয়ে আবেদন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ