Thursday, 02 July, 2026

গোপালগঞ্জে কৃষক মাঠ স্কুল উদ্বোধন


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২০২০-২১ অর্থবছরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুল এর উদ্বোধন করা হয়েছে ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে লাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই প্রকল্প উদ্বোধন করা হয়।

কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস ।

আরো পড়ুন
মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

বাকৃবি গবেষকদের ১৫ বছরের সাফল্য: নতুন রঙিন জাতের মুরগি উদ্ভাবন, মিলবে অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ মাংস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকদের ১৫ বছরের গবেষণায় নতুন রঙিন জাতের মুরগি উদ্ভাবন। অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ মাংস ও খামারিদের জন্য উচ্চ মুনাফার সুযোগ।

দীর্ঘ ১৫ বছরের নিরলস গবেষণার পর বাণিজ্যিকভাবে লালন-পালন উপযোগী একটি নতুন রঙিন গোশত উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি Read more

এছাড়াও কোটালীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মিলন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বাড়ৈ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সন্তোষ ঘরামী, বিজন বিহারী দত্ত, করুনা বৈদ্যে, বিকাশ সরকার ও স্থানীয় কৃষাণ – কৃষানিরা উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, আমাদের এই মাঠ স্কুলের প্রধান লক্ষ্য হলো পরিবেশ বান্ধব কৃষি উৎপাদনে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া । কৃষকেরা যেন তাদের জমিতে কীটনাশক কম ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করে এই লক্ষ্যে কোটালীপাড়া উপজেলায় মোট তিনটি মাঠ স্কুল প্রতিষ্ঠা করেছি।

0 comments on “গোপালগঞ্জে কৃষক মাঠ স্কুল উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ