Monday, 31 August, 2026

উলিপুরে ক্ষুরা রোগে ৪০ গরুর মৃত্যু


ক্ষুরা রোগের সংক্রমণ ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন গ্রামে। গত দুই সপ্তাহের ব্যবধানে খামারসহ কৃষকদের পালিত ৪০টি গরু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

এদিকে রোগের সংক্রমণ ঠেকাতে টিম গঠন করে খামারে এবং কৃষকদের বাড়িতে পালিত গরুগুলোকে এফএমডি ভ্যাকসিন দিচ্ছে প্রাণিসম্পদ বিভাগ ।

ভুক্তভোগী খামার মালিক ও কৃষকরা জানিয়েছেন, উপজেলার চাঁদনী বজরা এলাকায় ১০টি খামারে গরুর ক্ষুরা রোগের সংক্রমণ ঘটেছে। এর ফলে আরাফ ডেইরি ফার্মের একটি গাভীসহ ৮টি বাছুর, আবুল কালামের ৫টি এবং এন্তাজ মিয়ার একটি গরু মারা গেছে।

আরো পড়ুন
বুদ্ধিমান ও বিশ্বস্ত সঙ্গী জার্মান শেপার্ড (German Shepherd) কুকুর পালনের পূর্ণাঙ্গ নির্দেশিকা
জার্মান শেপার্ড কুকুর পালন

বিশ্বজুড়ে বুদ্ধিমান, অনুগত এবং চমৎকার পাহাদার হিসেবে অত্যন্ত জনপ্রিয় কুকুরের জাত ‘জার্মান শেপার্ড’ (German Shepherd)। এটি যেমন আপনার পরিবারের একজন Read more

বাণিজ্যিক পোলট্রি খামারে বিপজ্জনক ‘ক্যামপাইলোব্যাক্টার’ ব্যাকটেরিয়ার মারাত্মক বিস্তার

আধুনিক ও নিবিড় (শিল্পভিত্তিক) পোলট্রি খামারগুলোর পরিবেশ বিপজ্জনক 'ক্যামপাইলোব্যাক্টার' (Campylobacter) নামক ব্যাকটেরিয়ার বিস্তার আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দিচ্ছে। সম্প্রতি বিখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড-এর Read more

এছাড়া যাদুপোদ্দার গ্রামের আফজাল মিয়ার ২টি, একই গ্রামের হায়দার আলীর ৬টি, কামাল পাশার ৩টি এবং তবকপুর মিয়াপাড়া গ্রামের রোকুনুজ্জামানের ৫টি, হায়দার আলীর ৩টি, হাতিয়া হিজলী গ্রামের হারুন মিয়ার ৩টি ও পরেশ চন্দ্রের ২টি গরুসহ ৪০টি গরু মারা গেছে।

উলিপুর আদর্শ কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মো. আফজাল হোসেন জানান, ক্ষুরা রোগ ছড়িয়ে পড়েছে। অন্যান্যবার এ রোগে আক্রান্ত হলেও মারা যেত না। এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে। আক্রান্ত হলে আর বাঁচানো যাচ্ছে না। এতে বাছুরগুলো ঝুঁকিতে পড়েছে বেশি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আজিজ জানিয়েছেন, ক্ষুরা রোগের লক্ষণ ও প্রতিকার বিষয়ক লিফলেট বিতরণ করা হচ্ছে।

সেই সাথে ১০ লিটার পানিতে এক গ্রাম পটাশিয়াম পারমেঙ্গানেট মিশিয়ে আক্রান্ত গরুর মুখ ও পা দিনে ২ বার পরিষ্কার করার পর মধুর সাথে সোহাগা ভাজা মিশিয়ে মুখে ও জিহ্বায় এবং সালফা লিনামাইট পাউডার পায়ে লাগানোর পরামর্শ দিচ্ছেন তিনি।

তিনি আরও জানান, এই উপজেলায় বড়, ছোট ও প্রান্তিক পর্যায়ে ২৫০টির মতো গরুর খামার রয়েছে। এরমধ্যে ২০টির মতো খামারের ৬৫টি গরু ক্ষুরা রোগে আক্রান্ত হয়েছে। এরমধ্যে বাছুর গরু আক্রান্ত হয়েছে বেশি। শীতের পাশাপাশি ভারত থেকে আসা ক্ষুরা রোগে আক্রান্ত গরুর দ্বারা এই রোগ ছড়িয়েছে।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই জানান, বজরা এলাকায় তিনটি টিম ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি সার্বক্ষণিকভাবে তদারকি এবং করণীয় সম্পর্কে গরু পালনকারী খামারি ও কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

0 comments on “উলিপুরে ক্ষুরা রোগে ৪০ গরুর মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ