Monday, 14 September, 2026

আরডিএ’র উদ্যোগে টমেটো থেকে ভ্যালু এডেড পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণ


গাজিপুরের কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে ক্ষুদ্র কৃষকের জীবনমান উন্নতকরণে দুই দিনব্যাপী (২৮-২৯ মে) ‘Training on Products Handling, Marketing and Food Safety Standard’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৮ মে) পাবুর গ্রামের গাজীপুর উপ-প্রকল্প প্রক্রিয়াজাতরণ কেন্দ্রে ওই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে গাজিপুর উপ-প্রকল্প এলাকার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে এবং ‘ক্ষুদ্র পরিসরে কৃষিপণ্য ব্যবসা ও ভ্যালু চেইন উন্নয়নের মাধ্যমে সার্ক অঞ্চলের ক্ষুদ্র কৃষকের জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আরো পড়ুন
ভেনামি ও বাগদা চিংড়ি চাষে পানির গুণগত মান সঠিক পরিচর্যা ও প্রযুক্তিগত সমাধান
ভেনামি ও বাগদা চিংড়ি চাষে পানির আদর্শ মান, অক্সিজেন crash প্রতিরোধ ও সঠিক সেন্সর নির্বাচনের বিস্তারিত নির্দেশিকা

বিশ্বব্যাপী সামুদ্রিক ও উপকূলীয় মৎস্য খাতে চিংড়ি চাষ অত্যন্ত লাভজনক হলেও পানির সামান্যতম গুণগত মান বিপর্যয়ে চিংড়ি চাষ মুহূর্তে লোকসানে Read more

কুয়াকাটা উপকূলে সী-উইড বা সামুদ্রিক শৈবাল চাষের নতুন দিগন্ত
পটুয়াখালীর কুয়াকাটায় সামুদ্রিক শৈবাল (Seaweed) চাষের নতুন সম্ভাবনা। উপকূলীয় অর্থনীতি, প্রক্রিয়াজাত খাদ্য তৈরি ও জলবায়ু সুরক্ষায় গবেষকদের সাফল্য

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের বালুচর ও অগভীর পানিতে ভেসে আসা 'সী-উইড' বা সামুদ্রিক শৈবাল উপকূলীয় জনগোষ্ঠীর জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার Read more

এসময় টমেটো সারা বছর সংরক্ষণের জন্য কনসেনট্রেটেড টমেটো পেস্ট, টমেটোর ভ্যালু এডেড পণ্য যেমনঃ সস, পিকেলস, কেচাপসহ নিরাপদ খাদ্য মানদণ্ড এবং পণ্য বাজারজাতকরণ নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করবেন বিশেষজ্ঞগণ।

প্রশিক্ষণে কোর্স পরিচালক হিসেবে পল্লী উন্নয়ন একাডেমীর উপ-পরিচালক ড. মো. আব্দুল কাদের, সমন্বয়ক হিসেবে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা ও ফোকাল পার্সোন মনিরুল ইসলামসহ এবং পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র প্রকল্প কর্মকর্তা, টেকনিক্যাল বিশেষজ্ঞগণ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

0 comments on “আরডিএ’র উদ্যোগে টমেটো থেকে ভ্যালু এডেড পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ