Monday, 28 September, 2026

আমন বীজের দাম কেজিতে ৫০ টাকা নির্ধারণের দাবি


বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) সরবরাহকৃত আমন ধানের বীজের দাম বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছে বিএডিসি রাজশাহী জোনের চুক্তিবদ্ধ চাষিরা।

এসময় আমন ধানের বীজের দাম কমপক্ষে কেজি প্রতি ৫০ টাকা নির্ধারণের দাবি জানান তারা।

বুধবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে রাজশাহী মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে ওই কর্মসূচির আয়োজন করা হয়।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

মানববন্ধনে বলা হয়, প্রায় তিন মাস আগে বিএডিসি রাজশাহীর ২ হাজার ১০০ কৃষকের কাছ থেকে আমন ধানের বীজ কিনেছে। কিন্তু তখন চুক্তিপত্রে বীজের দর উল্লেখ করা হয়নি। তিন দিন আগে কেজি প্রতি ৩৮ টাকা হিসেবে চাষিদের মূল্য পরিশোধ করতে চায় বিএডিসি। কিন্তু চাষিরা এত কম টাকা নিতে রাজি হননি এবং নেননি। কারণ ৩৮ টাকা দরে বীজের দাম নিলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

মানববন্ধনকালে চলা সমাবেশে সভাপতিত্ব করেন বিএডিসির রাজশাহী জোনের চুক্তিবদ্ধ চাষি কল্যাণ সমিতির সভাপতি ইউসুফ আলী। সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিপুল।

এসময় বক্তব্য রাখেন চাষি কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মাজদার রহমান, সহ-সভাপতি মো. তাজউদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফটিক, কোষাধ্যক্ষ আবদুল আওয়াল, সদস্য আবদুস শুকুর ও হায়দার আলী।

0 comments on “আমন বীজের দাম কেজিতে ৫০ টাকা নির্ধারণের দাবি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ