Friday, 01 May, 2026

কিভাবে ছাদের বাগানের জন্য টবের মাটি পরিবর্তন করবেন ?


ছাদ কৃষিতে টবের মাটি পরিবর্তন

ছাদ বাগানের টবের গাছে ভাল ফল পেতে টবের মাটি প্রতিবছর পরিবর্তন করতে হয়। নতুন বাগান শুরু করার ক্ষেত্রে ইচ্ছা করলে ১২ ইঞ্চি মাটির টব দিয়েই শুরু করা যায়। কিন্তু টবের মাটি প্রতিবছর পরিবর্তন করতে হয় ।

সাধারণত বর্ষার শেষে কাজটি করতে পারলে ভাল । শুরুতে কিছু বেলে দো-আঁশ অথবা দো-আঁশ মাটি দুই ভাগের সাথে একভাগ গোবর মিশাতে হবে ।

টবের সংখ্যা প্রতি যতটি টবের মাটি পরিবর্তন করতে হবে প্রতিটি টবের জন্য আনুমানিক ৪০ গ্রাম টি, এস , পি, ৪০ গ্রাম পটাশ , ১০০ গ্রাম হাড়ের গুঁড়া ১০ গ্রাম হারে সরিষার খৈল একত্রে মাটির সংগে মিশিয়ে পানি দিয়ে রেখে দিতে হবে দশ-বার দিন ।

আরো পড়ুন
বন্যা ও জলাবদ্ধতায় ফসল রক্ষায় কৃষকের করণীয়: একটি জরুরি নির্দেশিকা
বন্যা ও জলাবদ্ধতায় ফসল রক্ষায় কৃষকের করণীয়: একটি জরুরি নির্দেশিকা

প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের হাত নেই, কিন্তু সঠিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে Read more

ভাইরাস ও প্রতিকূল আবহাওয়ায় মিরসরাইয়ে তরমুজ চাষে ব্যাপক লোকসান, ক্ষতির মুখে কৃষক
ভাইরাস ও প্রতিকূল আবহাওয়ায় মিরসরাইয়ে তরমুজ চাষে ব্যাপক লোকসান, ক্ষতির মুখে কৃষক

চলতি মৌসুমে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তরমুজ চাষে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ও আগত কৃষকেরা। ভাইরাসের আক্রমণ, প্রতিকূল Read more

যে টবের মাটি পরিবর্তন করতে হবে সেই গাছের টবের গাঁ ঘেঁষে ২ ইঞ্চি প্রস্থে এবং ৬-৮ ইঞ্চি গভীর করে মাটি ফেলে দিতে হবে ।

ছাদ কৃষিতে টবের মাটি পরিবর্তন
ছাদ কৃষিতে টবের মাটি পরিবর্তন

এখানে একটি ১৬-২০ ইঞ্চি টবের হিসাবে দেওয়া হল। টবের পূরানো মাটি সরিয়ে ঐ টবে নতুন প্রস্তুতকৃত মাটি দিয়ে ভরে দিতে হবে । আবার একবছর পর একই কাজ ।

শুধু রোজ নিয়মিত এবং পরিমিত পরিমানে পানি দিতে হবে গাছে । গাছ লাগানোর তিন মাস পর থেকে ১৫-২০ দিন অন্তর অন্তর খৈল পঁচা পানি পাতলা করে গাছের গোড়ায় দিলে ভাল ফল পাওয়া যায় । একবছরের মধ্যে এর বাইরে অন্য কোন সার দেওয়ার প্রয়োজন হবে না।

টবের মাটি তৈরির বিষয়ে জানতে আমাদের আগের লেখাটি পড়ুন’ ছাদে বাগান করতে টবের মাটি তৈরির নিয়ম

প্রতিবছর মাটি পরিবর্তন করলে গাছে কাঙ্ক্ষিত ফুল ও ফল ধরবে। বাগান করুন সুখি ও সুস্থ থাকুন।

লিখছেনঃ

আজনাবী সুলতানা নীলা
বি এস ইন এগ্রিকালচার, এম এস ইন এগ্রোফরেসট্রি & এনভাইরনমেন্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়

One comment on “কিভাবে ছাদের বাগানের জন্য টবের মাটি পরিবর্তন করবেন ?

Shibu P Samadder

All information are very helpful. As a new gardener i will be very much benefited having such type of writting.

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ