Saturday, 15 August, 2026

কাপ্তাই হ্রদে মাছ ধরার সময়সীমা ১০ দিন বাড়লো


বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙ্গামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম জানিয়েছেন, কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পরিমাণে পানি না বাড়ায় হ্রদে মাছ ধরার সময়সীমা ৩১ জুলাই থেকে আরও ১০ দিন বাড়িয়ে ১০ আগস্ট করা হয়েছে।

তিনি বলেন, ১০ আগস্টের মধ্যেও যদি হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ে, সেই ক্ষেত্রে পুনরায় সভা করে এই মেয়াদ আরও বাড়তে পারে।

বুধবার (২৮ জুলাই) দুপুরে অনলাইনে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরো পড়ুন
হিমায়িত চিংড়ি খাতে চরম গভীর সংকট: ১৪ বছরে রপ্তানি কমেছে ৬২%,

আন্তর্জাতিক বাজারে উচ্চ উৎপাদনশীল ও সাশ্রয়ী ‘ভেনামি’ (Vannamei) চিংড়ির চাহিদা আকাশচুম্বী হলেও প্রাচীন ‘বাগদা’ চিংড়ির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে দিন Read more

বুদ্ধিমান ও বিশ্বস্ত সঙ্গী জার্মান শেপার্ড (German Shepherd) কুকুর পালনের পূর্ণাঙ্গ নির্দেশিকা
জার্মান শেপার্ড কুকুর পালন

বিশ্বজুড়ে বুদ্ধিমান, অনুগত এবং চমৎকার পাহাদার হিসেবে অত্যন্ত জনপ্রিয় কুকুরের জাত ‘জার্মান শেপার্ড’ (German Shepherd)। এটি যেমন আপনার পরিবারের একজন Read more

বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এ সভায় জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য গবেষণা ইন্সটিটিউট, মৎস্য অফিস, নৌ পুলিশ, বিএফডিসি, মৎস্য ব্যবসায়ীদের প্রতিনিধিরা।

বিএফডিসি ও মৎস্য বিজ্ঞানীরা বলছেন, হ্রদে এখন অবধি পানি ঠিকঠাক না বাড়ার কারণে এই মুহূর্তে মাছ ধরা শুরু হলে বিপন্ন হবে হ্রদের মৎস্য সম্পদ। বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবার জরুরি বৈঠক হওয়ার কথা জানিয়েছিলেন তারা।

বিএফডিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, ‘আপাতত ১০ আগস্ট পর্যন্ত বন্ধের সময়সীমা বাড়ল, তবে সেটা নির্ভর করছে পানি কী রকম বাড়ছে তার ওপর। যদি পানি ১০৩ ফুট হয় তবে ১০ তারিখ মধ্যরাতের পর মাছ ধরা শুরু হবে। যদি তা না হয় তবে আমরা ৮/৯ আগস্ট আবার সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

উল্লেখ্য, কার্প জাতীয় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে প্রতিবছরের ন্যায় এবছরও ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পানি না থাকায় সে সময় আরও বাড়ানো হয়েছে।

0 comments on “কাপ্তাই হ্রদে মাছ ধরার সময়সীমা ১০ দিন বাড়লো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ