Sunday, 21 June, 2026

সুন্দরবনে আগামী দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা


মাছের প্রজনন মৌসুম থাকায় সুন্দরবনের অভ্যন্তরের সব নদী ও খালে বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে দুই মাসের জন্য মাছ আহরণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জানা গেছে, ৩১ আগস্ট মধ্যরাতে এই নিষেধাজ্ঞা শেষ হবে। নিষেধাজ্ঞা বলবত করতে সুন্দরবনে প্রবেশের জন্য সব ধরনের পাশ ও পারমিট বন্ধ রেখেছে বন বিভাগ। এর আগে গেল বছরও এই দুই মাস সুন্দরবনে মাছ আহরণ নিষিদ্ধ ছিল।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানসের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সালে সুন্দরবন বন বিভাগ একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। যার অংশ হিসেবে প্রতিবছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকবে। আমরা গেল বছর থেকে এই নিষেধাজ্ঞা বলবত করে আসছি।

আরো পড়ুন
সস্তা সিন্থেটিক ফাইবারের কারণে আন্তর্জাতিক বাজারে চাপে বাংলাদেশের পাটপণ্য: বস্ত্র ও পাটমন্ত্রী
সস্তা সিন্থেটিক ফাইবারের কারণে আন্তর্জাতিক বাজারে চাপে বাংলাদেশের পাটপণ্য

আন্তর্জাতিক বাজারে বর্তমানে স্বল্পমূল্যের সিন্থেটিক ফাইবারের বিশ্বব্যাপী সহজলভ্যতা এবং ক্রমবর্ধমান ব্যবহার বাংলাদেশের পাটপণ্যের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে। এটি Read more

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর: জেলেদের বিকল্প কর্মসংস্থান ও বিশেষ কার্ডের ঘোষণা
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব ধরনের ক্ষতিকর জাল উৎপাদন সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন মৎস্য ও Read more

তিনি আরও বলেন, এই দুই মাস সুন্দরবনে মাছ ধরা বন্ধ থাকলে সুন্দরবনের নদী খালে যেমন মাছ বাড়বে, তেমনি অন্যান্য প্রাণী, উদ্ভিদসহ সব জীবের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রতিবছর একই সময়ে সুন্দরবনের অভ্যন্তরে মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময়ে চোরা শিকারিরা যাতে মেতে না উঠতে পারে সেজন্য বনে টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

0 comments on “সুন্দরবনে আগামী দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ