Monday, 28 September, 2026

কালীগঞ্জে ফুল চাষে ব্যাপক ক্ষতি


ঝিনাইদহের কালীগঞ্জে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ফুলচাষী ও ব্যবসায়ীরা। দুই সপ্তাহের সর্বাত্মক লকডাউনে লোকসান গুনছেন তারা।

জানা যায়, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ২৫ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছিল। প্রতি বছর সব থেকে বেশি ফুলের চাষ হয় কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে।

ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ফুলচাষীরা গাছ বাঁচাতে ক্ষেত থেকে গাঁদা, গোলাপ, জারবেরা, রজনীগন্ধা ফুল ছিড়ে ফেলে দিচ্ছেন। আর সেই ফুল খাচ্ছে গরু অথবা ছাগলে। সর্বাত্মক লকডাউনে যানবাহন না চলায় ফুল তুলে ফেলে দিতে হচ্ছে তাদের।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের ফুলচাষী এসএম টিপু সুলতান জানান, এ বছর ৬ বিঘা জমিতে জারবেরা, ২ বিঘা জমিতে ভুট্টা ফুল, ২ বিঘা জমিতে গোলাপ, ১ বিঘা জমিতে গ্লাডিওলাস, ২ বিঘা জমিতে চন্দ্রমল্লিকা ও ২ বিঘা জমিতে হাইব্রিড রজনী ফুল চাষ করেছেন। আম্পান ও করোনার কারণে তার ব্যাপক ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান, যানবাহন না চলার কারণে কোথাও ফুল বিক্রি করতে পারেননি। এজন্য ফুল গাছ বাঁচাতে ফুল ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। সরকারের কাছে ফুলচাষীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করার দাবিও জানান তিনি।

উপজেলার বড় ঘিঘাটি গ্রামের রাকিবুল ইসলাম রকি জানান, রজনী ২ বিঘা ও গাঁদা ফুল ১ বিঘা জমিতে চাষ করেছেন। তেমন ফুল তিনি বিক্রি করতে পারেননি। সবেমাত্র বিক্রি করা শুরু করেছিলেন। এরমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শিকদার মো. মোহায়মেন আক্তার জানান, করোনাভাইরাসের কারণে ফুলচাষীরা চরম বিপদে পড়েছেন। তারা ফুল বিক্রি করতে পারছেন না। আবার ক্ষেতে ফুল রাখতেও পারছেন না। বাধ্য হয়ে গরু ছাগল দিয়ে খাওয়াচ্ছেন। অনেকে ফুল তুলে ফেলে দিচ্ছেন।

ফুলচাষ দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখলেও দ্রুত পঁচনশীল হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। কেউ যদি সহজ শর্তে ঋণ নিতে চায় তাহলে কৃষি অফিসের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

0 comments on “কালীগঞ্জে ফুল চাষে ব্যাপক ক্ষতি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ