Wednesday, 14 October, 2026

বরিশালে জেলিযুক্ত চিংড়িসহ আটক ২


বরিশালে ১০ মণ জেলিযুক্ত চিংড়িসহ দু’জনকে আটক করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে নৌ পুলিশ ও মৎস‌্য অধিদপ্তরের যৌথ অভিযানে বাজার রোড আলিয়া মাদরাসা এলাকায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সাতক্ষীরার পারুলিয়া এলাকার আব্দুল আজিজ (৩৭) ও জাহিদ হোসেন (২৩)। এদের মধ্যে আজিজ ট্রাকচালক ও জাহিদ হেলপার।

আরো পড়ুন
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

কক্সবাজারে জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ
কক্সবাজারে দ্রুত জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাটির লবণাক্ততা। ফলে স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি উপকূলের মানুষের জীবন-জীবিকায় Read more

বরিশাল নৌ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অলক চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাজার রোড আলিয়া মাদরাসা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০ মণ জেলিযুক্ত চিংড়ি ওই দু’জনকে আটক করা হয়। যা বাজারে বিক্রির উদ্দেশে আনা হয়েছিল।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা সাতক্ষীরা থেকে বরিশালে এ চিংড়ি নিয়ে আসছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

0 comments on “বরিশালে জেলিযুক্ত চিংড়িসহ আটক ২”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ