Monday, 28 September, 2026

ধুনটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বগুড়া ধুনট উপজেলায় পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৭২০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপর-ধুনট) আসনের এমপি হাবিবর রহমান।

এসময় প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হকের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ্ প্রমুখ।

0 comments on “ধুনটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ