Saturday, 19 September, 2026

বড়শিতে উঠল ৩২ কেজি ওজনের পাঙ্গাশ!


বরগুনার বলেশ্বর নদী থেকে ৩২ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ শিকার করেছেন স্থানীয় কবির নামের এক ব্যক্তি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বলেশ্বর নদীর পদ্মা সুইচ গেট এলাকা থেকে মাছটি ধরা হয়। পরে মাছটি ২৯ হাজার টাকা দরে বিক্রি করেন তিনি।

কবির বলেন, বলেশ্বর নদীতে আমি নিয়মিত বরশি দিয়ে মাছ শিকার করি। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে বরশি ফেলে আজ ভোর ছয়টার দিকে তুলতে চাই। তখন দেখি এই বড় মাছটি বড়শিতে ধরা পড়েছে।

আরো পড়ুন
গুদামে উপচে পড়া সার, মাঠে হাহাকার: ত্রুটিপূর্ণ বিতরণ ব্যবস্থায় জিম্মি আমন চাষিরা

সারাদেশে মাঠপর্যায়ে আমন ধানের আবাদ পুরোদমে চলছে। এই সময়ে কৃষকদের সবচেয়ে বেশি প্রয়োজন ইউরিয়াসহ অন্যান্য সার। সরকারি তথ্যমতে, দেশে সারের Read more

বাড়তি দাম ও পর্যাপ্ত মজুতে ২০২৩-২৭ মেয়াদে গম আমদানি ১১% কমার পূর্বাভাস
বিশ্ববাজারে দাম বৃদ্ধি ও দেশে পর্যাপ্ত মজুদের কারণে ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশে গম আমদানি ১১% কমে ৬৬ লাখ টনে নামার পূর্বাভাস দিয়েছে USDA

বিশ্ববাজারে চড়া দাম, বাজারে পর্যাপ্ত মজুদ এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অনিশ্চয়তার কারণে আগামী ২০২৬-২৭ বিপণন বছরে বাংলাদেশে গম আমদানি ১১ Read more

তিনি জানান, যে বরশিতে মাছটি ধরা পড়েছে ওই বরশিটির দাম এক টাকা।

মাছটির ক্রেতা ইউনুস বলেন, আমি ২৯ হাজার টাকায় মাছটি কিনেছি। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে এটি কেটে বিক্রি করা হবে। মাছটি দেখার জন্য উৎসুক জনতা বাজারে ভিড় করেছে বলেও জানান তিনি।

0 comments on “বড়শিতে উঠল ৩২ কেজি ওজনের পাঙ্গাশ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ