Saturday, 13 June, 2026

উজিরপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ


বরিশালের উজিরপুরে ২০২০-২১ অর্থবছরে বোরো মৌসুমে উন্নয়ন সহায়তায় ভর্তুকিমূল্যে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে ওই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশ নেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

আরো পড়ুন
হাইমচরে প্রথমবার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে বাজিমাত
হাইমচরে প্রথমবার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে বাজিমাত

চাঁদপুরের হাইমচর উপজেলায় প্রথমবারের মতো গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন স্থানীয় কৃষকরা। দেশের পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি Read more

পেঁয়াজ চাষের প্রধান রোগবালাই ও প্রতিকার: চাষিদের জন্য পূর্ণাঙ্গ গাইড
পেঁয়াজের রোগবালাই

বাঙালির রান্নাঘরে পেঁয়াজ ছাড়া একদিনও চলা দায়। মসলা হিসেবে এর চাহিদা বারোমাসি। তবে পেঁয়াজ চাষিদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ Read more

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন, উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত, উপজেলা নির্বাহি অফিসার প্রনতি বিশ্বাস, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. তৌহিদ, উজিরপুর পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস-চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সীমা রানী শীল, কৃষি প্রকৌশলী মো, মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার প্রশান্ত হালদার, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।

অনুষ্ঠান শেষে ২ জন কৃষক এবং ১ জন কৃষাণীর হাতে এ অত্যাধুনিক কৃষিযন্ত্রের চাবি তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, কম্বাইন হারভেস্টারের বাজার মূল্য ৩০ লাখ টাকা। কৃষকরা ভর্তুকি পেয়েছেন ১৪ লাখ টাকা। এ যন্ত্রের মাধ্যমে ধান কাটা এবং মাড়াই করলে শতকরা ৭০-৮০ ভাগ খরচ সাশ্রয় হয়। পাশাপাশি শ্রম ও সময় অনেক কম লাগে।

সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপকূল ও হাওরাঞ্চলের জন্য ৭০% আর অন্যান্য এলাকায় ৫০% ভর্তুকিমূল্যে কৃষকের জন্য উন্নয়ন সহায়তার এ কার্যক্রম চলমান আছে।

0 comments on “উজিরপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ