Thursday, 19 November, 2026

দিনে ৩ লিটার দুধ দিচ্ছে ১০ মাস বয়সী বকনা বাছুর!


১০ মাস বয়সী বকনা বাছুর দিচ্ছে দিনে তিন লিটার দুধ। ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার গড়গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলমের বাড়িতে। বাছুরটির মা দুধ দিচ্ছে ছয় লিটার। এ ঘটনা শুনে প্রতিদিন এলাকাবাসীসহ উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করছেন।

সখীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল জলিল জানিয়েছেন, এমন ঘটনায় বিস্মিত বা আশ্চর্য হওয়ার মতো কিছু নেই।

তিনি বলেন, হরমোনের কারণে এমনটা হতে পারে। ঘটনাটি ভিন্ন রকম মনে হলেও ওই বকনার দুধ পুরোপুরি স্বাস্থ্যসম্মত। এ ধরনের ঘটনা দেশে এর আগেও ঘটেছে।

আরো পড়ুন
কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অবৈধ ভেনামি পিএল উৎপাদন গোল্ডেন হ্যাচারীসহ ৩ প্রতিষ্ঠানে মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু
অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন এবং অবৈধ ব্রড চিংড়ি আমদানির অভিযোগে কক্সবাজারের তিনটি হ্যাচারির বিরুদ্ধে তদন্তে নেমেছে মৎস্য অধিদপ্তর। ছবিটি উখিয়ার সোনার পাড়া এলাকা থেকে তোলা।

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন 'গোল্ডেন হ্যাচারী' সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে Read more

খোরশেদ আলমের বাড়িতে গিয়ে দেখা যায়, তার স্ত্রী মর্জিনা খাতুন ১০ মাস বয়সের ওই বকনা গরুর ওলান থেকে দুধ সংগ্রহ করছেন। এমন দৃশ্য দেখতে উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় করছেন।

ওই এলাকার বাসিন্দা আবদুল হাই তালুকদার বলেন, ‘সাধারণত যে গাভি বাছুর প্রসব করে সেই গাভিই দুধ দিয়ে থাকে। ১০ মাস বয়সী বকনা বাছুর দুধ দেয়ার এটি একটি ব্যতিক্রমী ঘটনা। বিষয়টি শুনে আমরা আশ্চর্য হয়েছি। যারা বিশ্বাস করতে চান না তারা দুধ দোয়ানোর দৃশ্য দেখতে ভিড় করছেন।’

গৃহিণী মর্জিনা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে তিনি পারিবারিক পরিবেশে গাভি পালন করছেন। ১০ মাস আগে তার পালিত বিদেশি জাতের গাভিটির বাছুর হয়। সেই বাছুরকে লালন-পালন করে আসছেন তিনি। ১৫ দিন আগে ১০ মাস বয়সী বাছুরকে গোসল করাতে গেলে গরুটির ওলান ফোলা দেখতে পান। এ সময় তিনি ধারণা করেন, ওলানে দুধ জমেছে। দুধ সংগ্রহ না করলে ওলান থেকে এমনি এমনি দুধ ঝরে পড়ছে। এ কারণে তিনি ১৫ দিন ধরে এই বকনা বাছুর থেকে দুধ সংগ্রহ করছেন।

তিনি জানান, প্রথম কয়েক দিন আধা লিটার দুধ পেয়েছেন। এখন দুধ পাওয়া যাচ্ছে তিন লিটার। পরিবারের সদস্যরা ওই দুধ পান করছেন। মাঝে মধ্যে এলাকার লোকজনকেও টাকা ছাড়াই তিনি দুধ দিচ্ছেন।

0 comments on “দিনে ৩ লিটার দুধ দিচ্ছে ১০ মাস বয়সী বকনা বাছুর!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ