Sunday, 13 September, 2026

চট্টগ্রামে ২০০ কেজি জাটকা জব্দ


চট্টগ্রামের আনোয়ারা উপকূলে দু’টি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ২০০ কেজি (৫ মণ) জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী (ভূমি) কমিশনার তানভীর হাসান চৌধুরী।

অভিযানে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক ও কোস্ট গার্ড গহিরা স্টেশনের কর্মকর্তা এম শফিকুল ইসলাম এবং নৌ পুলিশের এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
কুয়াকাটা উপকূলে সী-উইড বা সামুদ্রিক শৈবাল চাষের নতুন দিগন্ত
পটুয়াখালীর কুয়াকাটায় সামুদ্রিক শৈবাল (Seaweed) চাষের নতুন সম্ভাবনা। উপকূলীয় অর্থনীতি, প্রক্রিয়াজাত খাদ্য তৈরি ও জলবায়ু সুরক্ষায় গবেষকদের সাফল্য

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের বালুচর ও অগভীর পানিতে ভেসে আসা 'সী-উইড' বা সামুদ্রিক শৈবাল উপকূলীয় জনগোষ্ঠীর জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার Read more

পেঁপের মোজাইক ভাইরাস এবং পাতা কোঁকড়ানো রোগ দমন বিস্তারিত
পেঁপের মোজাইক ভাইরাস (Mosaic Virus) এবং পাতা কোঁকড়ানো (Leaf Curl Virus) রোগ

পেঁপের মোজাইক ভাইরাস (Mosaic Virus) এবং পাতা কোঁকড়ানো (Leaf Curl Virus) রোগ দুটি পেঁপে চাষের সবচেয়ে বড় শত্রু। সরাসরি কোনো Read more

উপজেলা সহকারী (ভূমি) কমিশনার তানভীর হাসান চৌধুরী জানান, মা ইলিশ সংরক্ষণের জন্য উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন হাতে নেয়া হয়েছে। অপারেশনের অংশ হিসেবে আজ আনোয়ারা উপকূলে দু’টি মাছ ধরার ট্রলারে অভিযান চালানো হয়। ট্রলার দু’টি থেকে পাঁচ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব জাটকা স্থানীয় পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

0 comments on “চট্টগ্রামে ২০০ কেজি জাটকা জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ