Wednesday, 01 July, 2026

শ্রীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত


‘পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুন) প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায়, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীতে প্রায় ৫০টি স্টলে বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী, কবুতর, পোষা পাখি, পোলট্রির খাদ্য, হ্যাচারির বাচ্চা এবং বিভিন্ন ওষুধ কোম্পানির ওষুধ প্রদর্শন করা হয়।

আরো পড়ুন
সস্তা সিন্থেটিক ফাইবারের কারণে আন্তর্জাতিক বাজারে চাপে বাংলাদেশের পাটপণ্য: বস্ত্র ও পাটমন্ত্রী
সস্তা সিন্থেটিক ফাইবারের কারণে আন্তর্জাতিক বাজারে চাপে বাংলাদেশের পাটপণ্য

আন্তর্জাতিক বাজারে বর্তমানে স্বল্পমূল্যের সিন্থেটিক ফাইবারের বিশ্বব্যাপী সহজলভ্যতা এবং ক্রমবর্ধমান ব্যবহার বাংলাদেশের পাটপণ্যের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে। এটি Read more

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর: জেলেদের বিকল্প কর্মসংস্থান ও বিশেষ কার্ডের ঘোষণা
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব ধরনের ক্ষতিকর জাল উৎপাদন সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন মৎস্য ও Read more

শ্রীপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সামিউল বাছিরের উপস্থাপনায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহাতাব উদ্দিন, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল হাসান মন্ডল, শ্রীপুর উপজেলা পোলট্রি মালিক সমিতির সভাপতি এমএ মতিন, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনসহ প্রমুখ।

প্রাণিসম্পদ প্রদর্শনীর সদস্য সচিব শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুকুনুজ্জামান পলাশ জানান, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্রখামারি ও উদ্যোক্তাদের প্রতিকুল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি করার জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

এর পাশাপাশি জনসাধারণকে উন্নত জাতের পশু ও হাঁসমুরগি প্রদর্শন করা, বিজ্ঞান ভিত্তিক লালনপালন কৌশল অবহিত করা ও উন্নত জাতের পশুপাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

0 comments on “শ্রীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ