Friday, 25 September, 2026

খুবি-লিডারর্সের সমঝোতা স্মারক স্বাক্ষর


কৃষি গবেষণায় স্কলারশিপ প্রদানে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাথে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা লিডার্স-এর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের কার্যালয়ে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং লিডার্স এর পক্ষে নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ করেন, কৃষি গবেষণার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে স্কলারশিপ পাবে তা তাদের গবেষণা কার্যক্রম পরিচালনায় এই এমওইউ স্বাক্ষরের ফলে প্রকৃত উপকারে আসবে।

এমওইউ’র আওতায় বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন ও সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের আন্ডারগ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীরা গবেষণার জন্য স্কলারশিপ পাবেন। প্রথম পর্যায়ে তিনজন শিক্ষার্থীকে দশ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, প্রফেসর ড. মো. রেজাউল ইসলাম, প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রফেসর মো. সানাউল ইসলাম এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান।

এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. সারওয়ার জাহান জানান, এই এমওইউ স্বাক্ষরের ফলে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গবেষণার নতুন সুযোগ হলো। তিনি লিডার্সকে কৃষি গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।

0 comments on “খুবি-লিডারর্সের সমঝোতা স্মারক স্বাক্ষর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ