Wednesday, 10 June, 2026

মশা কাদের বেশি কামড়ায় এবং কেন ?


মশা_mosquitoes

মশার কিন্তু চোখে দেখে কাওকে কামড় দেয় না। মশার রাসায়নিক রেসপন্স এর সাড়া দিয়ে টের পায় মানুষের উপস্থিতি। তারপর রক্তলোভে আক্রমন।

মশা ভর্তি পরিবেশে একজন পুরুষ ও একজন নারী থাকলে মশা কাকে বেশি কামড়াবে? কার রক্ত বেশি পছন্দ মশাদের? সম্প্রতি এই বিষয় নিয়ে একটি গবেষণা হয়েছে। ল্যানসেট পত্রিকায় সেই গবেষণার রিপোর্টও প্রকাশিত হয়েছে।

এর আগে অন্তঃসত্ত্বা ও অন্তঃসত্ত্বা নন এমন দুই নারী দলের মধ্যে পরীক্ষা করে দেখা গিয়েছিল, অন্তঃসত্ত্বাদের রক্ত বেশি পছন্দ করে মশা। তাই তাদের মশার কামড় খেতে হয় বেশি। কিন্তু নারী আর পুরুষের মধ্যে?

আরো পড়ুন
হাইমচরে প্রথমবার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে বাজিমাত
হাইমচরে প্রথমবার গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে বাজিমাত

চাঁদপুরের হাইমচর উপজেলায় প্রথমবারের মতো গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন স্থানীয় কৃষকরা। দেশের পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি Read more

কৃষকের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ স্কিম
বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার: ১০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম গঠন। কৃষকেরা কম সুদে ঋণ পাবেন। ১০ লাখ পর্যন্ত জামানতবিহীন কৃষিঋণ।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ জনপদে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার এক Read more

এক্ষেত্রেও আগে মনে করা হত, নারীদের মশার কামড় বেশি খেতে হয়। তার কারণ ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ। নারীদের শরীরে এই বিশেষ হরমোনের মাত্রা বেশি বলে, তাদের গায়ে বিশেষ গন্ধ থাকে, যা নাকি মশাদের পছন্দ।
কিন্তু ওই গবেষণা রিপোর্ট অন্য কথাই বলছে। বলা হচ্ছে, পুরুষদের বেশি মাত্রায় মশার কামড় খেতে হয়। তবে তার কারণ রক্তের কোনো বৈশিষ্ট্য নয়। এর কারণ, পুরুষের গড়ে আয়তন নারীদের তুলনায় বেশি।

শরীরের আয়তন বেশি হওয়ার কারণে পুরুষের ত্বকের পরিমাণ বেশি। ফলে ত্বক থেকে নির্গত হওয়া কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বেশি। সেই কারণেই পুরুষদের বেশি মাত্রায় মশার কামড় খেতে হয়। এমনই বলছে সাম্প্রতিক গবেষণা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

0 comments on “মশা কাদের বেশি কামড়ায় এবং কেন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ