Monday, 28 September, 2026

কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে বিশেষজ্ঞ পরামর্শ বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ক কর্মশালা


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে বিশেষজ্ঞ পরামর্শের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মশালায় শিক্ষক,সরকারী-বেসরকারী কনসালটেন্ট,কৃষি বিশেষজ্ঞ ও আমন্ত্রিত অতিথিগণ অংশ নেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গেটওয়ে কনসাল্টিং বাংলাদেশের আহবায়ক ড. খন্দকার হেলাল উদ্দিন।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

তিনি বলেন, গেটওয়ে মূলত কৃষি-বিশেষজ্ঞ পরামর্শদাতা, সরকারী, বেসরকারী জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার অফিস এক্সিকিউটিভ এবং বেসরকারী উদ্যোক্তা যারা কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে কাজ করছেন তাদের উপর ভিত্তি করে গঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দক্ষ বিশেষজ্ঞদের বাংলাদেশের কৃষি উন্নয়নে গেটওয়ে নতুন নতুন কাজের সুযোগ তৈরি করবে বলে আমার বিশ্বাস।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফল হাসান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান, ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. নূরুল হক, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. একেএম জাকির হোসেন।

এছাড়া শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জয়নাল আবেদিনসহ প্রায় বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক,কর্মকতা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বাকৃবি উপাচার্য বলেন, কৃষি সেক্টরের সম্ভাবনাময় খাত খোঁজে বের করে টেকনোলজির উন্নয়ন ঘটিয়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সহযোগিতা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ঠিক রেখে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও দেশের কল্যাণে ও কৃষিকে এগিয়ে নিতে কাজ করতে পারে। সেক্ষেত্রে গেটওয়ে কনসাল্টিং বাংলাদেশ বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি৷

0 comments on “কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে বিশেষজ্ঞ পরামর্শ বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ক কর্মশালা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ