Saturday, 07 March, 2026

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রানালয়ের নতুন সচিব পদে ড. নাহিদ রশীদ


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পেলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) ড. নাহিদ রশীদ।জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ আদেশ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে ড. নাহিদ রশীদ তার কর্মজীবন শুরু করেন। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ড. রশীদ ফাউন্ডেশন কোর্স, আইন ও প্রশাসন, এমএটিটি কোর্স সহ বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নেন। তিনি দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, বেলজিয়াম, ইতালি, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং অন্যান্য দেশে বেশ কয়েকটি সংক্ষিপ্ত কোর্সে অংশগ্রহণ করেছেন। ড. রশিদ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর পশুপালন অনুষদ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করে তিনি। তিনি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে পিএইচ.ডি., নেদারল্যান্ডসের মাস্ট্রিচ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স, অস্ট্রেলিয়া থেকে পাবলিক সেক্টর ম্যানেজমেন্টে মাস্টার্স করেন।

ব্যক্তিগত জীবনে ড. নাহিদ রশীদ বিবাহিত এবং দুই কন্যার জননী। তার স্বামী জনাব এবিএম আব্দুল হক চৌধুরী সরকারের সাবেক সচিব।

0 comments on “মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রানালয়ের নতুন সচিব পদে ড. নাহিদ রশীদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ